শনিবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বামফ্রন্টের ইশতেহার। দলের সদর দফতরে সাংবাদিক সম্মেলনে এটা প্রকাশ করেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
দলের সদর দফতরে সাংবাদিক সম্মেলনে ফ্রন্ট চেয়ারম্যান এটি প্রকাশ করেন। ছাব্বিশের ভোটে বামেরা নির্বাচনী ইশতেহারে তৃণমূলের আশ্বাসের মতো ভাতার প্রতিশ্রুতি না দিলেও ভাতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাতে সবচেয়ে চমকপ্রদ বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান।
এছাড়া ‘অভয়া’ আবেগকে ইস্যু করে নারীসুরক্ষায় ‘অভয়া বাহিনী’ গড়ে তোলার প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে। জানানো হয়েছে, সমাজসেবা ও উৎপাদনমুখী কাজে যুব অংশকে নিয়োগ করে ভাতা দেওয়া হবে।
এক নজরেঃ বামফ্রন্টের ইশতেহার—
১। প্রতিটি পরিবারের জন্য অন্তত একটি স্থায়ী কাজ।
ক) প্রত্যেক নিবন্ধিত বেকারকে অন্তত ২টি চাকরির কল, খ) গরিব মানুষের জন্য শহরে বছরে ১২০ দিন, গ্রামে ২০০ দিন কাজ, ৬০০ টাকা দৈনিক মজুরি।
২। ৫ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ, আবারও বছর-বছর স্বচ্ছতার সঙ্গে এসএসসি, সিএসসি, পিএসসি।
৩। ভারী ও মাঝারি শিল্প ফিরিয়ে আনার উদ্যোগ, ক্ষুদ্র ও কুটির শিল্পে দেশে প্রথম স্থান পুনরুদ্ধার, নতুন সফটওয়্যার ও হার্ডওয়্যার পার্ক তৈরি, প্রতিটি জেলায় শিল্প তালুক।
৪। শ্রমিকের দৈনিক মজুরি ন্যূনতম ৭০০ টাকা, ৪টি শ্রমকোড রাজ্যে প্রয়োগ নয়, সমকাজে সমমজুরি, কর্মরত নারী শ্রমিক-কর্মচারিদের জন্য ক্রেশ, তৃতীয় লিঙ্গ ও Queer শ্রমিকদের সমকাজে সমমজুরি, সামাজিক সুরক্ষা এবং কর্মীর মর্যাদা।
৫। ১৬টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য করা হবে দেড় গুণ।
৬। শিক্ষায় রাজ্য বাজেটের ২০ শতাংশ, স্নাতক স্তর পর্যন্ত টিউশন ফি মকুব, স্বাস্থ্যে বাজেটের ১০ শতাংশ, হাসপাতাল ও মেডিকেল কলেজে সব শূন্যপদ পূরণ, প্রতি জেলায় মেডিক্যাল কলেজ, আধুনিক হাসপাতাল।
৭। বন্ধ করা হবে প্রিপেইড ডায়নামিক স্মার্ট মিটার বসানো, যারা আয়করদাতা নন তাদের জন্য- ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনা মাশুলে, ২০০ ইউনিট পর্যন্ত অর্ধেক দামে।
৮। মাইক্রো ফিনান্স সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
৯। নদীভাঙন রোধে কার্যকর কর্মসূচি, খাল, বিল, পুকুর, জলাভূমি এবং নদী রক্ষায় কঠোর আইন।
১০। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন তদন্ত, বিচারের জন্য বিশেষ তদন্ত কমিশন গঠন।
১১। নারী নিরাপত্তা, ক্ষমতায়ন: ৫ বছরের মধ্যে ২০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি, তামান্না, অভয়া-সহ সকল নির্যাতিতার ন্যায়বিচার, প্রতিটি জেলায় পুলিশের নিজস্ব কিন্তু ‘স্বশাসিত অভয়া বাহিনী’।


Recent Comments