back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিPolice Security Withdrawn for Criminal Accused: ফৌজদারি মামলায় অভিযুক্তদের পুলিশি নিরাপত্তা প্রত্যাহারের...

Police Security Withdrawn for Criminal Accused: ফৌজদারি মামলায় অভিযুক্তদের পুলিশি নিরাপত্তা প্রত্যাহারের রিপোর্ট কমিশনের কাছে

যে সব নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, অবিলম্বে তাঁদের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করতে হবে। সূত্রের খবর, শনিবার দুপুরে তার বিস্তারিত রিপোর্টও জমা পড়ল কমিশনের কাছে।

সর্বস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে শুক্রবারই রাজ্য প্রশাসনকে এই নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দেন, এই নির্দেশ শুক্রবার রাত ১২টার মধ্যে কার্যকর করতে হবে।

শুক্রবার এ ব্যাপারে লিখিত নির্দেশ যায় আধিকারিকদের কাছে। কমিশনের বক্তব্য, ফৌজদারি মামলায় অভিযুক্ত বহু নাগরিকই বর্তমানে জামিনে মুক্ত। কেউ কেউ প্যারোলে বাইরে আছেন। তাঁদের অনেকেই বর্তমানে পুলিশি নিরাপত্তা পান। কিন্তু তাঁদের সেই অর্থে জীবনের কোনও ঝুঁকি নেই। কারও কারও অপরাধের পুরোনো রেকর্ডও রয়েছে। তাঁদের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করতে হবে।

কমিশন সূত্রে খবর, ভাঙড়ের ছোট বড় অনেক নেতা পুলিশি নিরাপত্তা পান। তাঁদের মধ্যে অনেকেই জেল খেটেছেন ও তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাঁদের নিরাপত্তারক্ষী প্রত্যাহার হবে। শওকত মোল্লার ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আহসান মোল্লার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

Author

আরো পড়ুন:  আইপ্যাক (I-PAC) তল্লাশি মামলার শুনানি স্থগিত, কপিল সিব্বলের অসুস্থতার কারণে ডিভিশন বেঞ্চে পুনঃনির্ধারিত
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments