back to top
Saturday, April 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিBJP candidates file nominations with grand rallies: রাজ্যজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিজেপি...

BJP candidates file nominations with grand rallies: রাজ্যজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা

শনিবার পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা ব্যাপক জনসমর্থনের মধ্য দিয়ে বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা করেন। রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা অফিসে এই মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশাল মিছিল এবং অভূতপূর্ব জনসমাগম লক্ষ্য করা যায়।

ডোমকল, তেহট্ট, তমলুক, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, দিনহাটা, তুফানগঞ্জ, জলপাইগুড়ি, ইসলামপুর, কালিম্পং, দার্জিলিং, মালদা, জঙ্গিপুর ও বহরমপুর সহ একাধিক স্থানে দলীয় প্রার্থীরা মনোনয়ন জমা দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে লেখা হয়েছে, “এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতৃত্ব, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জগন্নাথ সরকার, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জী, সোনালী মুর্মু, বিষ্ণু দেও সাই, শমীক ভট্টাচার্য, ড. সুকান্ত মজুমদার, ড. জয়ন্ত কুমার রায়, অনুরাগ ঠাকুর, রাজু বিস্তা, খগেন মুর্মু প্রমুখ।

জলপাইগুড়ি সাংগঠনিক জেলার ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায়ের মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। ঝাড়গ্রাম SDO অফিসে বিজেপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা করার বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণু দেও সাই।

খড়্গপুর SDO অফিসে বিজেপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ।

রাজ্যের সর্বত্র সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, মানুষ আর দুর্নীতি, সন্ত্রাস ও তোষণনীতির রাজনীতি মেনে নিতে রাজি নয়। পরিবর্তনের প্রত্যাশায় জনগণ আজ বিজেপির পতাকাতলে একত্রিত হয়েছে।

ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতিবদ্ধ—পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা, স্বচ্ছ প্রশাসন, উন্নয়নমুখী সরকার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে। আজকের এই বিপুল জনসমর্থনই প্রমাণ করছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এক ঐতিহাসিক পরিবর্তন অনিবার্য।”

Author

আরো পড়ুন:  SIR: হাইকোর্টের প্রধান বিচারপতির আশ্বাসে তারা সন্তুষ্ট, মন্তব্য শীর্ষ আদালতের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments