back to top
Thursday, May 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিTMC Star Candidate List Released: প্রকাশিত হল তৃণমূলের তারকা প্রার্থী-তালিকা

TMC Star Candidate List Released: প্রকাশিত হল তৃণমূলের তারকা প্রার্থী-তালিকা

রাজ্যে প্রথম দফার ভোট হতে আর সপ্তাহ তিন বাকি। ইতিমধ্যে প্রচারে ঝড় তুলেছে সব দল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় প্রচার সারছেন। তবে এবার দায়িত্ব দলের অন্যদেরও।

উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গের মোট ১৫২ আসনে ভোট হবে প্রথম দফায়। এর জন্য ৪০ জন তারকা সদস্যের তালিকা প্রকাশ করেছে শাসকদল। এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে এই তালিকা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তারকা প্রচারকের তালিকায় নজর কাড়ছেন সদ্য দলবদলকারী তরুণ ‘কমরেড’ প্রতীক উর রহমান। এছাড়া সদ্য রাজ্যসভার সাংসদ হওয়া কোয়েল মল্লিকও এবারের তারকা প্রচারক।

তালিকায় দলের ওজনদারদের নাম – সুব্রত বক্সি থেকে শুরু করে ৪০ জনের প্রায় সব সেলিব্রিটি জনপ্রতিনিধিই রয়েছেন। ভোট ‘ম্যানেজার’ হিসেবে অনুব্রত মণ্ডলের দীর্ঘ অভিজ্ঞতা ও কার্যপদ্ধতির সুফল পেয়েছে দল। ফলে তিনি যে এই তালিকায় থাকবেন তা স্বাভাবিক। প্রথম দফায় ভোট তাঁর জেলায়। এছাড়াও আশপাশের জেলায় ভোটপ্রচারে দেখা যাবে ‘কেষ্ট’কে।

তালিকায় তৃণমূলের জনপ্রিয় মুখ দেবকেও রাখা হয়েছে এই তালিকায়। আরও রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় – যাঁরা একাধারে এই নির্বাচনে তৃণমূলের প্রার্থীও।

সব মিলিয়ে, প্রথম দফার ভোটের আগে এই তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস স্পষ্ট বার্তা দিল – রাজনীতির অভিজ্ঞতা এবং জনপ্রিয়তার সমন্বয়ে তৈরি এক বহুমুখী প্রচার কৌশল নিয়েই তারা নামতে চলেছে নির্বাচনের লড়াইয়ে। এখন দেখার, এই তারকা সমাবেশ ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে।

Author

আরো পড়ুন:  Shamik Bhattacharya’s claim: নিয়ম মেনেই তৃণমূল আজ নিশ্চিত অবলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, দাবি শমীকের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments