back to top
Friday, August 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিVoter List Issue: ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে ক্ষোভ, মালদায় গর্জে...

Voter List Issue: ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে ক্ষোভ, মালদায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা

নিজস্ব সংবাদদাতা: মালদার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা ব্যানার্জি। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “যাদের নাম কাটা হয়েছে, তাঁদের সামনে এসে দাঁড়ানোর সাহস আছে কি?”

শনিবার মালদার বিভিন্ন এলাকায় একাধিক সভা ও পদযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী। মানিকচকের সভায় তিনি উপস্থিত জনতার মধ্যে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তাদের হাত তুলতে বলেন। দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ হাত তোলেন। এত মানুষের নাম বাদ যাওয়ার বিষয়টি দেখে বিস্ময় প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন—“এভাবে নাম কেটে দিলে ভোট দেবে কে?”

তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট কিছু এলাকায় পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে এই প্রবণতা বেশি বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়ায় বাধা তৈরি করা হচ্ছে বলেও তাঁর অভিযোগ।

মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নির্দেশ দেন, যাদের নাম বাদ গেছে তাদের পাশে দাঁড়াতে এবং দ্রুত প্রয়োজনীয় ফর্ম পূরণ করে পুনরায় আবেদন করতে সাহায্য করতে। তিনি জানান, আগেও বহু নাম বাদ গিয়েছিল, যার মধ্যে অনেকগুলি পরে পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তাই সবাইকে আইনি পথে আবেদন করার পরামর্শ দেন তিনি।

মোথাবাড়ির সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি সাধারণ মানুষকে সতর্ক করেন, বিচারকদের কাছে সরাসরি গিয়ে কোনওরকম বিক্ষোভ না দেখানোর জন্য। তাঁর দাবি, কিছু ‘সাম্প্রদায়িক শক্তি’ ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে।

এছাড়া, ভিনরাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগও তোলেন তিনি। তাঁর কথায়, অন্য রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের নানা ভাবে হেনস্থা করা হচ্ছে এবং ভোট দিতে আসতেও বাধা দেওয়া হচ্ছে।

সভাগুলিতে তিনি রাজ্যের উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন—বাসস্থান, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন। পাশাপাশি বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি ভোটারদের তৃণমূল কংগ্রেসের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান।

আরো পড়ুন:  Abhishek’s post with Sikandar Abu Zafar quote: সিকান্দার আবু জাফরের উক্তি-সহ পোস্ট অভিষেকের

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments