back to top
Tuesday, July 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAttack on BJP party office in Behala: বেহালায় বিজেপি-র দলীয় অফিসে হামলা,...

Attack on BJP party office in Behala: বেহালায় বিজেপি-র দলীয় অফিসে হামলা, ইসি, পুলিশের হস্তক্ষেপের আর্জি

বেহালায় বিজেপি-র দলীয় অফিসে হামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ও কলকাতা পুলিশের হস্তক্ষেপের আর্জি করল বিজেপি।

হামলার ৪৯ সেকেন্ডের ভিডিয়ো যুক্ত করে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য লিখেছেন, “একসময় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কলকাতায় এখন ফাটলের লক্ষণ দেখা যাচ্ছে এবং হতাশা স্পষ্ট। পশ্চিম বেহালা জেলার পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে তৃণমূলের প্রার্থী রত্না চ্যাটার্জীর উপস্থিতিতেই তৃণমূলের গুন্ডারা হামলা চালায়।

আশ্চর্যজনকভাবে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকেও হিংসা থামাতে হস্তক্ষেপ করতে ব্যর্থ হয়। এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে কলকাতা পুলিশের ভেতরের কিছু অংশ তৃণমূলের পক্ষ নিচ্ছে। আমরা ভারতের নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ নিতে এবং দায়ীদের অবিলম্বে শাস্তি নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। পশ্চিমবঙ্গের মানুষ আইন, শৃঙ্খলা এবং ন্যায়বিচার পাওয়ার যোগ্য, গুন্ডামি নয়।”

এই বার্তা যুক্ত করা হয়েছে নির্বাচন কমিশন, কলকাতার সিইও অফিস এবং পুলিশ কমিশনারের এক্স হ্যান্ডেলের সঙ্গে।

Author

আরো পড়ুন:  ধৃত প্রাক্তন মন্ত্রীকে মঙ্গলবারই আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments