ভারতীয় সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি। আজ, ১২ এপ্রিল ২০২৬ (রবিবার), ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর প্রয়াণ ঘটে। গায়িকার ছেলে আনন্দ ভোঁসলে এই শোকাবহ খবরটি নিশ্চিত মৃত্যুর কারণ ও শারীরিক অবস্থাজানা গেছে, বার্ধক্যজনিত নানা সমস্যা, বুকে গভীর সংক্রমণ (chest infection) এবং চরম ক্লান্তির কারণে গত শনিবার সন্ধ্যায় তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শনিবার তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং পালমোনারি নানা জটিলতা দেখা দেয়। আইসিইউতে চিকিৎসকদের সবরকমের চেষ্টা ব্যর্থ করে রবিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শেষ শ্রদ্ধা ও শেষকৃত্যআগামীকাল (সোমবার) সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত তাঁর লোয়ার পারেলের বাসভবনে (কাসা গ্র্যান্ডে) তাঁর নশ্বর দেহ শায়িত রাখা হবে, যাতে আত্মীয়-পরিজন, সতীর্থ ও অগুনতি ভক্তরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।সোমবার বিকেল ৪টের সময় মুম্বাইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
সঙ্গীত জগতে অবিস্মরণীয় অবদান১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর সঙ্গীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। মাত্র ৯ বছর বয়স থেকে তাঁর গানের সফর শুরু হয়। আট দশকেরও বেশি সময়ের দীর্ঘ কেরিয়ারে তিনি হিন্দি, বাংলা-সহ একাধিক ভাষায় ১২,৫০০-এর বেশি গান রেকর্ড করেছেন।বড় বোন লতা মঙ্গেশকরের ছায়ায় ঢাকা না পড়ে তিনি সম্পূর্ণ নিজস্ব একটি গায়কী ঢং তৈরি করেছিলেন। ও.পি. নাইয়ার, আর.ডি. বর্মন (পঞ্চম দা) থেকে শুরু করে খৈয়াম—বিখ্যাত সব সুরকারদের সাথে কাজ করে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ধ্রুপদী, গজল, রোমান্টিক থেকে শুরু করে পপ এবং ক্যাবারে—সব ধরনের গানেই তাঁর ছিল অবাধ বিচরণ।তাঁর প্রয়াণে ভারত তথা গোটা বিশ্বের সঙ্গীত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একটি স্বর্ণযুগের অবসান হলো।


Recent Comments