back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি‘দলবিরোধী মন্তব্য“, ৩ মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

‘দলবিরোধী মন্তব্য“, ৩ মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

নির্বাচনী বিপর্যয়ের পরেই দলবিরোধী মন্তব্য করার অভিযোগে আগেই পাঁচ মুখপাত্রকে আগেই শো-কজ করেছিল তৃণমূল৷ এবার তাদের মধ্যেই তিনজনকে ছয় বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস৷

তৃণমূল সূত্রে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শনিবার জানান হয়েছে, কোহিনুর মজুমদার, ঋজু দত্ত ও কার্তিক ঘোষকে ছয় বছরের জন্য তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করা হল৷

প্রসঙ্গত, রাজ্য বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন নিয়ে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই তৃণমূলের অন্দরে বেসুরো সুর শোনা গিয়েছে একাধিক নেতা নেত্রীর মুখে। এবার সেই ক্ষোভ নিয়েই কড়া পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

দলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির অন্যতম সদস্য ডেরেক ও’ব্রায়েন এই পাঁচ মুখপাত্রের কাছে নোটিস পাঠিয়েছেন। অভিযুক্তরা হলেন ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষ। চিঠিতে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, দলের শৃঙ্খলাভঙ্গের অপরাধে কেন তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে না? সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে এই চিঠির সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Author

আরো পড়ুন:  গ্রামবাসীদের উদ্যোগে রাস্তা সংস্কার, কুশমন্ডিতে উন্নয়ন ঘিরে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments