back to top
Tuesday, May 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিসোমবার সকাল থেকেই চরম ব্যস্ততা নবান্ন (Nabanna)-তে

সোমবার সকাল থেকেই চরম ব্যস্ততা নবান্ন (Nabanna)-তে

ভোট চলাকালীনই অনেকটা নিস্তেজ হয়ে পড়েছিল নবান্ন-র ব্যস্ততা। এর পর ভোটের ফলাফলে প্রায় থমকে যায় রাজ্যের প্রধান সচিবালয়ের কর্মকান্ড। সোমবার থেকে ভোল বদলে গিয়েছে সেই নবান্ন-র।

এদিন সকালে নিউটাউনের চিনার পার্কের বাসভবন থেকে রাজ্য বিজেপির কার্যালয়ে যান শুভেন্দু অধিকারী। সেখানে বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা নবান্নে। সেখানে তাঁকে বিশেষ সম্মান দেওয়া হবে।

দিনভর পাঁচটি বৈঠক করার কথা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এগারোটা নাগাদ যে পাঁচ মন্ত্রী শপথ নিয়েছেন, সেই দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়ার সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে তাঁদের দফতর দেওয়া হতে পারে। অর্থাৎ, দিলীপ, অগ্নিমিত্রারা কে কোন দফতরের মন্ত্রী হচ্ছেন, সেটা ঠিক হয়ে যাবে সোমবারই। পাশাপাশি অন্যান্য দফতরে কে কোন মন্ত্রী হবেন, তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার।

Author

আরো পড়ুন:  মালদহে বিচারকদের ওপর হামলা! রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments