অশোক সেনগুপ্ত
বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই সুর বদলাতে শুরু করেছে আমজনতার, মায় নেতা-নেত্রীর। এবার সুর বদলে বদলে ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের আশঙ্কার কথা লেখা হল আদ্যন্ত তাঁর গুণ গেয়ে যাওয়া দৈনিকের।
মঙ্গলবার প্রকাশিত ওই দৈনিকে মমতার ভবিষ্যৎ কী— এই শিরোনামে ওই সম্পাদকীয়তে লেখা হয়েছে, “জয়ললিতা জেল খেটেছেন। মমতার কী হবে? অবিবাহিতা, উচ্চশিক্ষিতা জয়ললিতার কাল হল বান্ধবী শশীকলা ও তাঁর স্বামী। শেষ পর্যন্ত জেল। জেল খেটেছেন আর এক মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। রেড্ডি ভাইদের প্রচুর সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে পদের ব্যবহার। করুণানিধি তাঁর প্রেমিক এ রাজা ও মেয়ে কানিমোঝি জেল খেটেছেন অর্থ তছরূপের দায়ে। জেলে গেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেল খেটেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
তাহলে ইডি-র কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে আইপ্যাককে যা করেছেন, তাতে মমতার জেল হতে পারে এ কথা বলছেন তার দলের শাস্তিপ্রাপ্ত মুখপাত্র ঋজু দত্ত।
কী সাংঘাতিক অবস্থা! বলতে বলতে সুজিত বসু গ্রেফতার ইডি-র হাতে। তবে, কেউ কেউ বলছে দিদির লবি সেটিংয়ের চেষ্টা করছে। কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে ওসব টিঁকবে না। তিনি থাকতে কোনও সমঝোতা-সেটিং চলবে না।
…..মমতা বন্দ্যোপাধ্যায় জেল খাটলে খাটতে পারেন আইপ্যাক মামলায়। ইডি-র মামলায় বেকায়দায় প্রাক্তন মুখ্যমন্ত্রী।”


Recent Comments