back to top
Saturday, June 27, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSujit Bose: ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ১০ দিনের হেফাজতে পাঠাল আদালত

Sujit Bose: ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ১০ দিনের হেফাজতে পাঠাল আদালত

রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ১০ দিনের হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তরফে এই আবেদন করা হয়েছিলো। সোমবার রাতে ম্যারাথন জেরার পরে সুজিতকে গ্রেফতার করে ইডি। মঙ্গলবার, তাঁকে বেলায় ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।

ইডি-র আইনজীবী আদালতে সওয়াল করে জানান, অতিমারির সময়ে সুজিতবাবুদের রেস্তোরাঁ বন্ধ থাকলেও কোটি টাকার উপর লেনদেন হয়েছে। তিনি প্রভাবশালী ছিলেন, এখন তিনি ছাড়া পেলে তদন্ত প্রভাবিত করবেন বলে ইডির আশঙ্কা।

তাদের তরফে সুজিতবাবুকে ১০ দিনের জন্য হেফাজতে নিতে চেয়ে আবেদন করা হয়। অন্যদিকে, তাঁর আইনজীবীর প্রশ্ন, ২০২২-২৩ সালের নথির ভিত্তিতে কেন এখন গ্রেফতার করা হচ্ছে তাঁর মক্কেলকে? সিবিআই পুরনিয়োগ মামলায় যে চার্জশিট দিয়েছে, তাতেও সুজিতের নাম নেই বলে সওয়াল করেছেন তাঁর আইনজীবী।

আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মেনে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল।

Author

আরো পড়ুন:  New Turn in National Politics: জাতীয় রাজনীতিতে নয়া মোড়, ওমর ও সঞ্জয় মমতার পাশে, রহস্যজনকভাবে চুপ কংগ্রেস
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments