Ankita Mondal: ভোটার তালিকা নিয়ে বিতর্কে ফের সরগরম জাতীয় রাজনীতি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি দেশদ্রোহের অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একই সঙ্গে তার অবিলম্বে ইস্তফা দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হলেন ‘দেশদ্রোহী’। তারা দেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন।
রাহুলের অভিযোগ, নির্বাচন কমিশনারদের আপত্তি সত্ত্বেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর কাজে অনিয়ম করা হচ্ছে। এর ফলে ভোট চুরি হচ্ছে এবং সাংসদদের তৈরি করা আইনও অবৈধ হয়ে যাচ্ছে।
তিনি বলেন, “যে ব্যক্তি ভোটের উপর আক্রমণ করে এবং মৌলিকভাবে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে, সে দেশদ্রোহী ছাড়া আর কিছুই নয়। সিইসি জ্ঞানেশ কুমারকে অবিলম্বে ইস্তফা দিতে হবে। প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহকে ভোট চুরির ষড়যন্ত্রের জন্য তদন্তের মুখোমুখি হতে হবে।”
রাহুলের এই মন্তব্যের পরই পাল্টা আক্রমণ করেছে বিজেপি। বিজেপির তরফে বলা হয়েছে, রাহুলের ‘জ্ঞানবুদ্ধি নেই’। তিনি নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থাকে অপমান করছেন।
এদিকে এই বিতর্কে নতুন করে এন্ট্রি নিয়েছে ককরোচ জান্তা পার্টি (CJP)। সংগঠনটি জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে সিইসি পদ থেকে ইস্তফা দেওয়ার আল্টিমেটাম দিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, ইস্তফা না দিলে দেশজুড়ে আন্দোলনে নামবে তারা।

Recent Comments