back to top
Tuesday, May 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিProtem Speaker: প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায়ের

Protem Speaker: প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায়ের

মানিকতলা আসনের জয়ী বিজেপি প্রার্থী তাপস রায় মঙ্গলবার সন্ধ্যায় প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন। লোকভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। তার পরে বুধ এবং বৃহস্পতিবার প্রোটেম স্পিকার তাপসবাবু অন্য আসনে জয়ী প্রার্থীদের বিধায়কপদে শপথবাক্য পাঠ করবেন। জানা যাচ্ছে, বিধানসভায় এই শপথগ্রহণ হবে জেলাভিত্তিক হিসাবে ভাগ করে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়ী বিজেপি। তৃণমূল জয়ী ৮০টি আসনে। রাজ্যের বিধানসভা আসনের সংখ্যা ২৯৪ হলেও ফলতায় নতুন করে নির্বাচন হচ্ছে। সে কারণে ২৯৩টি আসনে ভোটগণনা হয়েছে। তার মধ্যে কংগ্রেস দু’টি, সিপিএম একটি, আইএসএফ একটি এবং আমজনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) দু’টি আসনে জয়ী হয়েছে।

Author

আরো পড়ুন:  'আমার মামলা’, বলছেন মমতা, খোঁচা শুভেন্দুর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments