back to top
Monday, May 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSwapna Barman appeals to the government for help: “একজন নারী হিসেবে সরকারের...

Swapna Barman appeals to the government for help: “একজন নারী হিসেবে সরকারের কাছে নিরাপত্তা চাইছি”, আর্জি সোনাজয়ী স্বপ্নার

“নতুন সরকারের উপর সম্পূর্ণ আস্থা আছে। কেউ নিরাপত্তা দিক বা না দিক, আমি একজন নারী হিসেবে সরকারের কাছে নিরাপত্তা চাইছি।” তাঁর বাড়িতে অগ্নিকাণ্ডের পর ছাব্বিশের ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী তথা এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন ফেসবুকে এই পোস্ট করেছেন।

শুক্রবার রাতের অন্ধকারে রাজগঞ্জের তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। এর নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে করেছেন স্বপ্না। স্বপ্না বর্মনকে প্রশ্ন করা হয় দলীয় নিরাপত্তা প্রসঙ্গে। ঠিক মুহুর্তেই থমকে যায় তাঁর কথা। উত্তরের বদলে প্রকাশ পায় দীর্ঘশ্বাস।

মাথা নীচু করে খানিকটা হতাশার সুরেই অ্যাথলিট স্বপ্না বর্মন বলেন, “বর্তমানে দলের কথা কিছু বলতে চাইছি না। এখন আমার ও আমার পরিবারের নিরাপত্তা প্রয়োজন সবার আগে।” অনেকের অনুমান, হাবেভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন, ঘাসফুলশিবিরে অ্যাথলিটের দৌড় দীর্ঘমেয়াদি নয়।

Author

আরো পড়ুন:  পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উঠল নির্বাচনী আদর্শ আচরণবিধি( Model Code of Conduct); ব্যতিক্রম বাংলার ফলতা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments