back to top
Monday, May 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeসাহিত্য সংস্কৃতিEid Al Adha: ঈদ-উল-আজহা উপলক্ষে কড়া প্রশাসনিক বার্তা, কুরবানি থেকে যান নিয়ন্ত্রণে...

Eid Al Adha: ঈদ-উল-আজহা উপলক্ষে কড়া প্রশাসনিক বার্তা, কুরবানি থেকে যান নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা

নিজস্ব সংবাদদাতা: আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গাজোল ব্লক প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো ব্লক ক্যাম্পাসে। বৈঠকে উপস্থিত ছিলেন গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জি, জয়েন্ট বিডিও অমিত সাহা-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক। এছাড়াও বিভিন্ন টোটো সংগঠনের প্রতিনিধি, স্থানীয় ইমাম এবং ঈদ উদযাপন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

বৈঠকে মূলত আইন-শৃঙ্খলা রক্ষা, পরিবেশবান্ধব উৎসব আয়োজন এবং যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ঈদ উপলক্ষে কুরবানির পশু সংক্রান্ত সরকারি বিধিনিষেধ মেনে চলার ওপর।

গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জি জানান, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশুচিকিৎসকের অনুমোদিত শংসাপত্র ছাড়া কোনো গবাদি পশু কুরবানির জন্য ব্যবহার করা যাবে না। পশুর স্বাস্থ্যগত অবস্থা ও আইনগত যোগ্যতা যাচাইয়ের জন্য পশুচিকিৎসকের ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই প্রকাশ্য বা উন্মুক্ত স্থানে কুরবানি দেওয়া যাবে না। নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে কুরবানি বা জবাই করা হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকারও আহ্বান জানানো হয়েছে।

উৎসবের সময় অতিরিক্ত শব্দদূষণ রোধেও প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। মাইক ও লাউডস্পিকারের ব্যবহার সরকারি নির্দেশিকা অনুযায়ী সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি গাজোলের ব্যস্ত রাস্তাগুলিতে যানজট এড়াতে টোটো চালকদের নির্দিষ্ট ট্রাফিক বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে টোটো সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আবেদন জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল সম্প্রদায়ের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমেই ঈদ-উল-আজহার আনন্দঘন পরিবেশ বজায় রাখা সম্ভব। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং পরিবেশবান্ধব উৎসব উদযাপনের লক্ষ্যে প্রশাসন ও স্থানীয় কমিটিগুলি একযোগে কাজ করবে বলেও বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে।

আরো পড়ুন:  Mani Shankar Mukherjee: অমৃতলোকে শংকর, “এই চলে যাওয়া আমার মনে ধাক্কা দিল”

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments