back to top
Saturday, August 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিতারাপীঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু, মাথায় পুজোর ডালা নিয়ে করলেন তারামায়ের আরতি

তারাপীঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু, মাথায় পুজোর ডালা নিয়ে করলেন তারামায়ের আরতি

কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে শনিবার বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তারাপীঠে গিয়ে দেবী তারার আরাধনা করেন তিনি।

এদিন মাথায় পুজোর ডালা নিয়ে মন্দিরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। পরে দেবীর বিশেষ পুজো ও আরতিতেও অংশ নেন তিনি। মুখ্যমন্ত্রীর তারাপীঠ সফরকে কেন্দ্র করে মন্দির চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

তারাপীঠে পুজো দেওয়ার পাশাপাশি কৌশিকী অমাবস্যা উপলক্ষে মন্দিরে আসা ভক্তদের সুবিধা এবং নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতিও খতিয়ে দেখার কথা রয়েছে তাঁর।

এরপর রামপুরহাটে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী হওয়ার পর বীরভূম জেলায় এটি তাঁর প্রথম প্রশাসনিক বৈঠক। রামপুরহাটের রক্তকরবী অডিটোরিয়ামে আয়োজিত ওই বৈঠকে জেলার প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রামপুরহাট ও তারাপীঠ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনিক বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

Author

আরো পড়ুন:  বঙ্গে ‘রথযাত্রা’ বিজেপির, ৯ জায়গা থেকে উদ্বোধনে আসছেন শাহের ‘নবরত্ন’
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments