back to top
Monday, April 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিঅন্তর্বর্তী বাজেট ও বেকার ভাতার ঘোষণা ‘নির্বাচনী প্রতারণা’, দাবী শুভেন্দুর

অন্তর্বর্তী বাজেট ও বেকার ভাতার ঘোষণা ‘নির্বাচনী প্রতারণা’, দাবী শুভেন্দুর

অশোক সেনগুপ্ত

“বর্তমান অন্তর্বর্তী বাজেটকে কেন্দ্র করে রাজ্য সরকার যে ভাতা বৃদ্ধি ও বিভিন্ন প্রতিশ্রুতির ঘোষণা করেছে, তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক অনুমোদনের কোনও ভিত্তি নেই এবং এগুলি শুধুমাত্র নির্বাচনী উদ্দেশ্যে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা।”
শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অন্তর্বর্তী বাজেট প্রসঙ্গে তিনি রাজ্য সরকারের ঘোষণাগুলিকে তীব্র সমালোচনা করেন। বলেন যে নির্বাচনের বছরে পূর্ণাঙ্গ বাজেট আনা হয় না, বরং এপ্রিল, মে, জুন ও জুলাই মাসে সরকারের চলতি ব্যয় নির্বাহের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়।

তিনি বলেন, মডেল কোড অফ কনডাক্ট সাধারণত ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে কার্যকর হয়ে যায়, সেই কারণে এই ধরনের বাজেটে নতুন প্রকল্প ঘোষণা, সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি বা আর্থিক সুবিধা বৃদ্ধির বাস্তবিক ও আইনি সুযোগ থাকে না।

তিনি বলেন, আইসিডিএস, আশা কর্মী, প্যারা টিচার, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ প্রভৃতি ক্ষেত্রে যে ভাতা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে তা এপ্রিল মাস থেকে কার্যকর করার কথা বলা হয়েছে, কিন্তু সেই সময় নির্বাচন বিধি কার্যকর থাকলে এই ঘোষণা কার্যকর করা সম্ভব হবে না।

একই সঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে আংশিকভাবে কিছু কর্মীকে অন্তর্ভুক্ত করে অনেক বড় অংশের চুক্তিভিত্তিক কর্মী, ডাটা এন্ট্রি অপারেটর, সর্বশিক্ষা কর্মী, ভিলেজ রিসোর্স পার্সন, পরিবহণ দফতরের চুক্তিভিত্তিক চালক-কন্ডাক্টরসহ বহু কর্মীকে এই সুবিধা থেকে বাদ রেখেছে, যা বৈষম্যমূলক নীতি নির্দেশ করে।

Author

আরো পড়ুন:  Poll Review: ভোটের খুঁটিনাটি দেখতে শনিবার থেকেই জেলা সফর শুরু সিইও-র
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments