back to top
Tuesday, July 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবাংলায় এক দফায় বিধানসভা ভোটের প্রস্তাবে প্রস্তুত সিইও দফতর, চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের(Election...

বাংলায় এক দফায় বিধানসভা ভোটের প্রস্তাবে প্রস্তুত সিইও দফতর, চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের(Election Commission)

বাংলায় এক দফায় বিধানসভা ভোটের প্রস্তাবে প্রস্তুত সিইও দফতর, চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের(Election Commission

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এক দফায় সম্পন্ন করার প্রস্তাব দিতে প্রস্তুত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। সিইও মনোজকুমার আগরওয়ালের দফতর সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশন মতামত চাইলে বাংলায় এক দফায় ভোট করানোর পক্ষেই মত জানানো হবে। তবে ভোট কত দফায় হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশনই।

সিইও দফতরের এক আধিকারিকের বক্তব্য, অতীতেও রাজ্যে এক দফায় নির্বাচন হয়েছে এবং এক দফায় ভোট করাতে প্রশাসন প্রস্তুত। বহু দফায় ভোট হওয়া নিয়ে অতীতে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বিশেষত ২০২১ সালের বিধানসভা নির্বাচন আট দফায় হওয়ায় সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, অন্য রাজ্যে এক দফায় ভোট সম্ভব হলে বাংলায় এত দফা কেন প্রয়োজন।

আগামী এপ্রিল-মে মাসে তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরির সঙ্গে পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত মোতায়েন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও এক দফায় ভোট হলে নির্বাচনী হিংসা বা অশান্তির সম্ভাবনা কমতে পারে বলেও মত একাংশের। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, ভোট কত দফায় হবে তা নয়, মানুষের স্বার্থই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার জানান, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, তার জন্য তাঁদের দল প্রস্তুত। কত দফায় ভোট হবে তা নিয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সমস্ত রাজনৈতিক মহল তথা সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ https://bengali.newscope.press/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e

Author

আরো পড়ুন:  Mamata Banerjee: ক্যামাক স্ট্রিটের জনসভায় পুলিশ এবং কমিশনকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments