Ankita Mondal: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০২১ সালের পায়ে চোটের দাবি নিয়ে নতুন করে তদন্ত শুরু করবে রাজ্য সরকার। শনিবার (৩ অক্টোবর, ২০২৬) নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, ২০২১ সালে নন্দীগ্রামে প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোটের যে দাবি করা হয়েছিল, তা ছিল মিথ্যে প্রচার।
তিনি বলেন, “২০২১ সালে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন তাকে অপমান করা হয়েছে এবং তার পা ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু সেই সময় ব্যাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের যে রিপোর্ট জমা পড়েছিল, তাতে বলা হয়েছিল কোনও ফ্র্যাকচার নেই। সিআইডি বিষয়টি তদন্ত করছে। আমরা এই মিথ্যে প্রচার নিয়ে নতুন করে তদন্ত করব, ৯ তারিখের পর বিস্তারিত ঘোষণা করা হবে।”
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন ব্যাঙ্গুর ইনস্টিটিউটের একটি মেডিক্যাল রিপোর্ট দেখান, যেখানে “ফ্র্যাকচার বা ডিসলোকেশনের কোনও প্রমাণ নেই” বলে উল্লেখ রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি জানান, ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং ৯ অক্টোবর ভোট গণনার পর আদর্শ আচরণবিধি উঠে গেলেই এই তদন্ত শুরু হবে।
উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসে নন্দীগ্রামে প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন তাকে ধাক্কা দেওয়া হয়েছে এবং তার পায়ে চোট লেগেছে। এরপর তিনি হুইলচেয়ারে বসে গোটা নির্বাচনী প্রচার করেছিলেন।
জ্ঞানেশের পুরনো ফাইল খুলছে কেরলম সরকার! পূর্ত দফতরে সচিব থাকাকালে অনিয়ম? এক আধিকারিক আত্মঘাতীও হন

Recent Comments