Ankita Mondal: ভোটার তালিকা থেকে বাদ পড়া ৪৭.৬ লক্ষ মানুষের জন্য সুখবর! দিল্লিতে সেকেন্ড চান্স পাচ্ছেন ডিলিটেড ভোটাররা, শুরু হল স্পেশাল ড্রাইভ।
নির্বাচন কমিশনের নির্দেশের পরই দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) অশোক কুমার এই নতুন করে যাচাইকরণ অভিযান শুরু করেছেন। ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হবে ৪ ডিসেম্বর।
গত ৩০ জুন থেকে প্রায় ৭ সপ্তাহ ধরে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন চালানো হয়। ৩১ আগস্ট যে খসড়া তালিকা প্রকাশিত হয়, তাতে নাম ছিল ৯৭.৫ লক্ষ ভোটারের, যেখানে আগে ছিল ১.৪৫ কোটি। অর্থাৎ, ৪৭.৬ লক্ষ ভোটার, মোট ভোটারের ৩২.৮%, বাদ পড়েছেন।
এদের ASDD ক্যাটাগরিতে ফেলা হয়েছে – Absent (অনুপস্থিত), Shifted (স্থান পরিবর্তন), Dead (মৃত) এবং Duplicate (ডুপ্লিকেট)। এদের এনুমারেশন ফর্ম সংগ্রহ করা যায়নি বলেই নাম বাদ গিয়েছে।
অভিযোগ উঠছিল, অনেক জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে, আবার অনেকে নিজের ঠিকানাতেই থাকা সত্ত্বেও তাকে ‘শিফটেড’ দেখানো হয়েছে।
দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রেই এই রি-ভেরিফিকেশন চলবে। CEO অশোক কুমার জানিয়েছেন, “লক্ষ্য একটাই, কোনও যোগ্য ভোটার যেন বাদ না পড়েন।”
- BLO-রা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন, ASDD তালিকায় নাম ভুল করে ঢুকেছে কিনা।
• ভুল করে বাদ পড়েছেন প্রমাণিত হলে, সেই ভোটারকে ফর্ম ৬ ফিলাপ করতে হবে। - ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ – ৩০ অক্টোবর।
• ছোটখাটো ভুলের জন্য আবেদন বাতিল করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, আরও ৩৩ লক্ষ ভোটার যারা খসড়া তালিকায় আছেন কিন্তু ‘ডিসক্রিপেন্সি’ নোটিস পেয়েছেন, তাদের মধ্যে প্রায় ২৫ লক্ষ কেস ইতিমধ্যে ভেরিফাই করা হয়েছে। এর মধ্যে ১৯ লক্ষ ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ (নাম, বয়সে গরমিল) এবং ১৪ লক্ষ ‘আনম্যাপড’ (২০০২-র SIR-এর সঙ্গে লিঙ্ক না থাকা)।
নির্বাচন কমিশনের দফতর X-এ জানিয়েছে, “আমরা প্রোঅ্যাকটিভ ক্যাম্পেন শুরু করেছি। ৩৩ লক্ষের মধ্যে ২০ লক্ষ কেস মিটে গিয়েছে। কোনও অভিযোগ থাকলে ১৪,৯৪৭ জন BLO, ৯০২ জন AERO, ৭০ জন ERO, ১৩ জন DEO বা CEO-র সঙ্গে যোগাযোগ করুন। কোনও যোগ্য ভোটার বাদ যাবেন না।”

Recent Comments