back to top
Thursday, May 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিমুর্শিদাবাদে ১৪ আসনের প্রস্তাব? তৃণমূলকে (TMC)শূন্য করার হুঁশিয়ারি হুমায়ুন কবীরের

মুর্শিদাবাদে ১৪ আসনের প্রস্তাব? তৃণমূলকে (TMC)শূন্য করার হুঁশিয়ারি হুমায়ুন কবীরের

সিপিএম, মিম ও আইএসএফের সঙ্গে জোট নিয়ে বার্তা দেওয়ার মধ্যেই তৃণমূল কংগ্রেসকে ঘিরে বিস্ফোরক দাবি করলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। রবিবার মুর্শিদাবাদের রেজিনগরে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, মুর্শিদাবাদে আসন সমঝোতার প্রস্তাব নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছে তৃণমূল কংগ্রেস। হুমায়ুনের অভিযোগ, মুর্শিদাবাদের ২২টি বিধানসভা আসনের মধ্যে ১৪টি আসন তাঁর দলকে ছেড়ে দিতে চেয়েছিল রাজ্যের শাসকদল। যদিও এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে তিনি তৃণমূলকে মুর্শিদাবাদে ‘শূন্য’ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে ভরতপুর থেকে জয়ী হয়েছিলেন হুমায়ুন কবীর। তবে গত কয়েক মাস ধরে তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। শেষ পর্যন্ত তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। এরপরই তিনি জনতা উন্নয়ন পার্টি গঠন করেন এবং নতুন দল গঠনের পর থেকেই তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়ে আসছেন।

রেজিনগরের সভা থেকে হুমায়ুন বলেন, “আগে আলোচনা চলছিল আমাকে ভরতপুরে তৃণমূল টিকিট দেবে কি না। দু’দুটো ব্লক সভাপতি ও জেলা সভাপতিকে আমার বিরুদ্ধে লাগানো হয়েছিল। আর এখন বলছে, মুর্শিদাবাদের ২২টা আসনের মধ্যে ১৪টা তুমি নাও, ৮টা আমরা নেব। আমাদের সঙ্গেই থাকো। লজ্জা করে না? আমি বলছি, ২২টা আসনেই তৃণমূলকে শূন্য করব।” তিনি আরও দাবি করেন, মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে ৪৯টি আসনের মধ্যে অন্তত ৩৫টি আসনে তাঁর দল জয়ী হবে।

রেজিনগরের ভোটারদের উদ্দেশে হুমায়ুনের বার্তা, তাঁর দলের প্রার্থী যেই হোক না কেন, বিপুল ব্যবধানে জয়ের লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, “রেজিনগরে ৭৮ হাজার ভোটের লিড চাই।”

এদিন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকেও কড়া ভাষায় আক্রমণ করেন হুমায়ুন। খিদিরপুরে নিজের উপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভবিষ্যতে মুর্শিদাবাদে ফিরহাদ হাকিম এলে রাজনৈতিকভাবে তার মোকাবিলা করা হবে। পাশাপাশি তিনি দাবি করেন, আগামী ২৮ ফেব্রুয়ারি বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে এবং ভোট ঘোষণার পর দুই মাসের মধ্যে তৃণমূলের সংগঠন ভেঙে পড়বে। হুমায়ুন কবীরের দাবিকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। এই প্রসঙ্গে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বলেন, “হুমায়ুনের দাবি যদি সত্যি হয়, তাহলে তৃণমূল নেতৃত্ব চাপে রয়েছে। তাঁর প্রভাবের জেরে তৃণমূল মুর্শিদাবাদে বড় ধাক্কা খেতে পারে।”

আরো পড়ুন:  BJP spokesperson’s claim: “মানুষ ভয়ের অন্ধকার থেকে বেরিয়ে বিশ্বাসের সংকল্প নিয়ে জনাদেশ দিতে প্রস্তুত”, দাবি বিজেপি মুখপাত্রের

আরও পড়ুনঃ https://bengali.newscope.press/barrackpore-elderly-death-councillor-arrested-tmc-suspended/

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments