back to top
Sunday, November 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিপূর্ববঙ্গের হিন্দু ঐতিহ্য এত সহজে মুছে ফেলা সম্ভব নয়, দাবি বিজেপি-র

পূর্ববঙ্গের হিন্দু ঐতিহ্য এত সহজে মুছে ফেলা সম্ভব নয়, দাবি বিজেপি-র

বাংলাদেশের রাজশাহীতে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটেয় ফের ভাঙচুরের ঘটনা ‘পরিকল্পিত সাংস্কৃতিক ধ্বংসযজ্ঞ’। পদ্ম শিবিরের বক্তব্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ যতদিন সজাগ রয়েছে এবং প্রতিবাদে সরব হচ্ছে, ততদিন কোথাও বাঙালি হিন্দু ঐতিহ্যকে মুছে ফেলা যাবে না।

গত মঙ্গলবার রাজশাহীর মিঞাপাড়ার ওই ঐতিহাসিক বাড়ির একটি পাঁচিল ভেঙে ফেলা এবং সংলগ্ন একটি বটগাছ কেটে দেওয়ার অভিযোগ ঘিরে ক্ষোভ ছড়িয়েছে দুই বাংলায়। এ বার এই ঘটনাকে কেন্দ্র করে আসরে নামল বিজেপি। তাদের মতে এই

বিজেপি পশ্চিমবঙ্গের তরফে টুইট করে জানানো হয়েছে, ঋত্বিক ঘটকের জন্মভূমি পূর্ববঙ্গই ছিল তাঁর চলচ্চিত্রের প্রাণস্পন্দন, যেখানে দেশভাগ-পরবর্তী উদ্বাস্তু যন্ত্রণা, শিকড়ের সন্ধান এবং ভিটেমাটির প্রতি গভীর আকুতি নির্ভীকভাবে ফুটে উঠেছে। নিজের পূর্ববঙ্গীয় শিকড়কে তিনি বরাবর গর্বের সঙ্গে উদ্‌যাপন করেছেন। অথচ ২০২৪ সাল থেকেই রাজশাহীতে তাঁর পৈতৃক বাড়িটির ওপর লাগাতার আক্রমণ চলছে এবং গত ১৮ নভেম্বর ফের সেখানে হামলা চালানো হয়েছে।

বিজেপির মতে, বারবার বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সুপরিকল্পিত সাংস্কৃতিক নাশকতা। পূর্ববঙ্গের হিন্দু ঐতিহ্য যে এত সহজে মুছে ফেলা সম্ভব নয়, সে কথাও মনে করিয়ে দিয়েছে তারা।

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগে বাংলাদেশে চলমান অস্থিরতার মধ্যেই এই ঘটনা সামনে আসায় দুই বাংলার চলচ্চিত্রপ্রেমী এবং সংস্কৃতিকর্মীরা অবিলম্বে ওই ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের দাবি তুলেছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, ২০২৪ সাল থেকেই বাড়িটি পুরোপুরি নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। যদিও ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মহম্মদ খালেদ দাবি করেছেন, নতুন করে কোনও ভাঙচুর চালানো হয়নি। তাঁর বক্তব্য, ওই চত্বরে থাকা রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ২০২৪ সালে একটি বটগাছ কেটেছিল। এবং তখনই পাঁচিলটি ভেঙে পড়ে, যা আর মেরামত করা হয়নি। অন্যদিকে, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তথা অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা ও আইসিটি) নাহারুল ইসলাম জানিয়েছেন, নিয়মিত সাফাইয়ের কাজ চলার সময় অসাবধানতাবশত পাঁচিলটি ভেঙে পড়েছে বলে কলেজ কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে এবং আপাতত সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে।

আরো পড়ুন:  বেলডাঙা হিংসা (Beldanga Violence): সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন খারিজ, NIA তদন্তের পথ খুলল হাইকোর্ট

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments