Thursday, February 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিনোদন'Don' সাজার সাধ মিটেছে! মাঝপথে সিনেমা ছেড়ে বিপাকে রণবীর, ৪০ কোটি ক্ষতিপূরণ...

‘Don’ সাজার সাধ মিটেছে! মাঝপথে সিনেমা ছেড়ে বিপাকে রণবীর, ৪০ কোটি ক্ষতিপূরণ চাইলেন ফারহান?

‘ডন’ (Don) ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে শাহরুখ খান (Shah Rukh Khan)-এর জুতোয় পা গলানোর কথা ছিল তাঁর। টিজার বেরোনোর পর ট্রোলিং-এর বন্যা বয়ে গেলেও, পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar) বুক চিতিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু সেই ‘ধুরন্ধর’ রণবীর সিং (Ranveer Singh) কি এবার মাঝপথে ধোঁকা দিলেন? বলিউড সূত্রে খবর, ‘ডন ৩’ (Don 3) সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়িয়েছেন অভিনেতা। আর এতেই বেজায় চটেছেন প্রযোজক ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি (Ritesh Sidhwani)। শোনা যাচ্ছে, এই ‘বিশ্বাসভঙ্গ’-এর মাশুল হিসেবে রণবীরের কাছে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে এক্সেল এন্টারটেইনমেন্ট (Excel Entertainment)।

কেন সরলেন রণবীর? বিটাউনের অন্দরের খবর, রণবীর সিং নাকি চিত্রনাট্য নিয়ে খুশি ছিলেন না। তিনি একাধিকবার স্ক্রিপ্ট বা চিত্রনাট্য পরিবর্তনের দাবি জানিয়েছিলেন। ফারহান আখতার সেইমতো পরিবর্তন করেওছিলেন। কিন্তু চূড়ান্ত খসড়া বা ড্রাফট দেখার পরেও নাকি রণবীরের পছন্দ হয়নি। এরপরই তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং জয় মেহতা (Jai Mehta)-র আসন্ন সিনেমা ‘প্রলয়’-এর শুটিংয়ে মন দেন।

৪০ কোটির আইনি প্যাঁচ: প্রযোজক সংস্থার দাবি, রণবীর সবুজ সংকেত দেওয়ার পরেই সিনেমার প্রি-প্রোডাকশনের (Pre-production) কাজ শুরু হয়েছিল। সেট তৈরি থেকে শুরু করে অন্যান্য আয়োজনে বিপুল টাকা খরচ হয়েছে। এখন রণবীর সরে দাঁড়ানোয় সেই সব আয়োজন জলে গেছে এবং সিনেমাটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। তাই ক্ষতিপূরণ বাবদ ৪০ কোটি টাকা দাবি করেছেন তাঁরা। বিষয়টি মেটাতে ‘প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া’ (Producers Guild of India)-র দ্বারস্থ হয়েছিল দুই পক্ষ। দফায় দফায় বৈঠক হলেও কোনো সমাধান সূত্র মেলেনি। রণবীরও নাকি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এক পয়সাও দেবেন না।

শাহরুখের ফেরা নিয়ে জল্পনা: রণবীরের প্রস্থানের খবরের মাঝেই শোনা যাচ্ছে, হয়তো আবারও কিং খানকেই (King Khan) দেখা যেতে পারে ডনের ভূমিকায়। তবে এসবের মাঝে রণবীর বনাম ফারহানের এই আইনি লড়াই এখন বলিউডের হট টপিক। সোশ্যাল মিডিয়ায় ফারহান আখতারের ফলোয়ার লিস্ট থেকেও নাকি বাদ পড়েছেন রণবীর!

আরো পড়ুন:  মারণরোগ ক্যানসারের সাথে লড়াই শেষ, না ফেরার দেশে অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে; শোকস্তব্ধ বিনোদন জগত

শেষমেশ জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments