বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে শেষ হলো ভারতের যাত্রা।। প্রতিযোগিতার টপ ৩০-এ জায়গা করে নিলেও শেষ পর্যন্ত টপ ১২-তে পৌঁছাতে পারলেন না ভারতের প্রতিনিধি ১৯ বছর বয়সী কাজিয়া লিজ মেজো (Kaziah Liz Mejo)। ফলে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হলো তাঁকে। পুয়ের্তো রিকোর সান জুয়ানে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের মোট ১১৬টি দেশের প্রতিনিধির সঙ্গে লড়াই করেছিলেন তিনি।
প্রতিযোগিতার পরবর্তী ধাপ অর্থাৎ টপ ১২ বা ইভিনিং রাউন্ডে জায়গা করে নিয়েছেন চিলি, ফিলিপাইন, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ফ্রান্স, কলম্বিয়া, নিকারাগুয়া, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক, নিউজিল্যান্ড, কিউবা, যুক্তরাষ্ট্র এবং পুয়ের্তো রিকোর প্রতিযোগীরা। তবে সেই তালিকায় জায়গা হয়নি ভারতের কাজিয়ার।
কে এই কাজিয়া লিজ মেজো? কেরালার আলাপ্পুঝা জেলার মাভেলিক্কারার বাসিন্দা কাজিয়ার জন্ম সংযুক্ত আরব আমিরাতে। বর্তমানে তিনি আইনের ছাত্রী হওয়ার পাশাপাশি পেশাদার মডেল হিসেবেও কাজ করছেন। এর আগে ‘মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৫’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছিলেন তিনি।
চলতি বছরের ২৩ আগস্ট জয়পুরে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে ৫২ জন প্রতিযোগীকে পিছনে ফেলে বিজয়ীর মুকুট জয় করেন কাজিয়া। এর মাধ্যমে কেরালা থেকে প্রথম নারী হিসেবে এই খেতাব জয়ের নজির গড়েন তিনি।
যদিও আন্তর্জাতিক মঞ্চে টপ ১২-তে পৌঁছানো সম্ভব হয়নি, তবুও ন্যাশনাল কস্টিউম রাউন্ডে কেরালার ঐতিহ্য ও ভারতের বৈচিত্র্যময় বস্ত্রশিল্প তুলে ধরে প্রশংসা পেয়েছেন কাজিয়া।


Recent Comments