back to top
Wednesday, November 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিনোদনবিগ বসের ঘরে জীতু-সৃজলার সম্পর্কের নতুন মোড়! ‘দু’বছরও টিকবে না প্রেম’, রাতভর...

বিগ বসের ঘরে জীতু-সৃজলার সম্পর্কের নতুন মোড়! ‘দু’বছরও টিকবে না প্রেম’, রাতভর কী ইঙ্গিত দিলেন অভিনেতা?

বিগ বসের ঘরে জীতু কমল এবং সৃজলা গুহকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। কখনও একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ কথোপকথন, কখনও আবার সম্পর্ক নিয়ে টানাপোড়েন—সব মিলিয়ে তাঁদের সমীকরণ এখন দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি গভীর রাতে দু’জনের কথোপকথনে উঠে এল সৃজলার বর্তমান সম্পর্ক এবং ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন। এমনকি সৃজলার প্রেম দু’বছরের বেশি স্থায়ী হবে না বলেও মন্তব্য করেন জীতু।

ঘটনার সূত্রপাত হয় একটি বিশেষ মুহূর্তকে ঘিরে। সৃজলার সঙ্গে কথা বলার সময় তাঁর হাত ধরে মনের কথা জানতে চান জীতু। বারবার প্রশ্ন করলেও অভিনেত্রীর কাছ থেকে বিশেষ কোনও উত্তর পাননি তিনি। কিন্তু জীতু সেখান থেকে উঠে যাওয়ার পরেই নাকি চুপিচুপি ‘আই লাভ ইউ’ বলে ওঠেন সৃজলা। তবে এই ভালোবাসার কথা তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। কথাটি জীতুর জন্য, নাকি তাঁর বর্তমান প্রেমিকের উদ্দেশে, তা স্পষ্ট নয়।

এরপর রাত প্রায় সাড়ে ৩টে নাগাদ ফের শুরু হয় দু’জনের কথোপকথন। সৃজলাকে তাঁর বর্তমান সঙ্গীর সঙ্গে সারাজীবন কাটানোর বিষয়ে সরাসরি প্রশ্ন করেন জীতু। উত্তরে সৃজলা জানান, বর্তমান সম্পর্কটিই তাঁর কাছে সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে মনে হয়। তাঁর কথায়, জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু নিজের ইচ্ছাকে গুরুত্ব দিলে চলে না। পরিবারের দায়িত্ব, অতীতের নানা অভিজ্ঞতা এবং অন্যান্য দিক বিবেচনা করেই তাঁকে এগোতে হয়।

তবে সৃজলার এই বক্তব্যে পুরোপুরি একমত হতে পারেননি জীতু। তাঁর মতে, সৃজলা অত্যন্ত স্বাধীনচেতা এবং নিজের সিদ্ধান্তে চলতে পছন্দ করেন। তাই অন্য কারও সঙ্গে মানিয়ে নিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখা তাঁর পক্ষে কঠিন হতে পারে। এমনকি দু’বছর চেষ্টা করার পরও সৃজলা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন অভিনেতা।

কথোপকথনের মাঝে সৃজলার বর্তমান সঙ্গীকে নিয়েও নিজের পর্যবেক্ষণের কথা জানান জীতু। সৃজলা চোট পাওয়ার পর তাঁর সঙ্গীর একটি ভিডিয়ো দেখেছিলেন বলে দাবি করেন অভিনেতা। সেই ভিডিয়োতে ওই ব্যক্তির চোখেমুখে প্রত্যাশিত আবেগ দেখতে পাননি বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সৃজলাকে সামলাতে হলে পরিণত মানসিকতার একজন মানুষের প্রয়োজন বলে জানান জীতু।

আরো পড়ুন:  Suman Kalyanpur: প্রয়াত হলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুর

অন্যদিকে, সৃজলার প্রতি নিজের অনুভূতির কথাও গোপন করেননি অভিনেতা। তাঁর দাবি, সৃজলাকে ছেড়ে থাকা তাঁর পক্ষে সহজ নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দু’জনকেই সমানভাবে চেষ্টা করতে হবে বলেও স্পষ্ট করে দেন তিনি। নিজের স্বভাবের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও করছেন বলে জানান জীতু।

কথার শেষে ক্রিকেটের উদাহরণ টেনে নিজের অবস্থান বোঝান অভিনেতা। তাঁর বক্তব্য, একা ব্যাট করলে যেমন ম্যাচ জেতা সম্ভব নয়, তেমনই কোনও সম্পর্কও একতরফা চেষ্টায় এগিয়ে নিয়ে যাওয়া যায় না। দু’জনকেই সমানভাবে এগিয়ে আসতে হবে। ফাইনালের পর সম্পর্কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

সব মিলিয়ে বিগ বসের ঘরে জীতু ও সৃজলার সম্পর্ক কোন দিকে এগোয়, তা নিয়ে দর্শকদের কৌতূহল ক্রমশ বাড়ছে। হাতে আর মাত্র ১২ দিন। শেষ পর্যন্ত কি তাঁদের সম্পর্ক নতুন কোনও পরিণতি পাবে, নাকি দূরত্বই বজায় থাকবে? আপাতত সেই উত্তর অধরা।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments