back to top
Sunday, November 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeশিক্ষাস্কুলগুলিতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা চালুর সিদ্ধান্তর বিরোধিতায় এপিডিআর

স্কুলগুলিতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা চালুর সিদ্ধান্তর বিরোধিতায় এপিডিআর

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর প্রকাশ্য বিরোধিতা করল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির (এপিডিআর)।

রবিবার সংগঠনের সহ সভাপতি রঞ্জিত সুর জানান, “এই সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রের বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ বেমানান। বিষয়টি নিয়ে খুব একটা আলোচনা চোখে পড়ল না।”

তাঁর দাবী, “পশ্চিমবঙ্গে বহু স্কুল পর্যাপ্ত শিক্ষকের অভাবে ধুঁকছে। আজও অনেক বিদ্যালয়ে শৌচালয় ও ন্যূনতম পরিকাঠামোর অভাব প্রকট। রাজ্যে হাজার হাজার ছাত্রের ‘ড্রপ আউট’ বন্ধের কোন চেষ্টাই দেখা যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে স্কুলে স্কুলে বায়োমেট্রিক হাজিরা চালু করা আসলে গরুর গাড়ির হেডলাইট লাগানোর সামিল।

মৌলিক চাহিদা ও সাধারণ পঠনপাঠনের পরিবেশ তৈরি না করে কেবল প্রযুক্তির চমক দেখালে শিক্ষাব্যবস্থার প্রকৃত উন্নতি হয় না। আগে কোনটি জরুরি—হাজিরার যন্ত্র, নাকি ক্লাসরুমে শিক্ষক ও পড়ুয়াদের জন্য উপযুক্ত পরিবেশ?

শূন্যপদে শিক্ষক নিয়োগ, শৌচালয় নির্মাণ এবং ভাঙাচোরা পরিকাঠামো সংস্কারের মতো জরুরি কাজগুলোকে উপেক্ষা করে বায়োমেট্রিক হাজিরা চালুর মত পদক্ষেপ নেওয়ার অর্থ ও উদ্যোগের অপচয় ছাড়া আর কিছু নয়। এটা কোন সুস্থ ভাবনার প্রকাশ নয়। এসব হাস্যকর চমক বন্ধ করে স্কুল শিক্ষার মৌলিক বিষয়গুলি সমাধানে মনোনিবেশ করুক সরকার।”

Author

আরো পড়ুন:  সোলার বিদ্যুৎ থেকে ন্যাপকিন ভেন্ডিং মেশিন, জামুড়িয়ার সরকারি স্কুলে আধুনিকতার ছোঁয়া
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments