back to top
Sunday, November 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeশিক্ষারেজিস্ট্রেশন নিয়ে চরম বিপাকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজের পড়ুয়ারা, পিছিয়ে গেল সময়সীমা

রেজিস্ট্রেশন নিয়ে চরম বিপাকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজের পড়ুয়ারা, পিছিয়ে গেল সময়সীমা

Om Shankar Bhatta: রেজিস্ট্রেশন প্রক্রিয়া ঘিরে তৈরি হলো চরম অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সময়সীমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এর ফলে কিছুটা স্বস্তি পেলেন বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবাগত পড়ুয়ারা। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ নভেম্বর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৭ নভেম্বর থেকেই পড়ুয়াদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল খোলার কথা ছিল। কিন্তু নির্ধারিত দিনে পোর্টাল চালু না হওয়ায় সমস্যায় পড়েন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের হাজার হাজার ছাত্রছাত্রী। অনেকেই পোর্টালে প্রবেশ করতে না পেরে রেজিস্ট্রেশন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। হাতে সময় কম থাকায় শেষ মুহূর্তে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা নিয়ে দুশ্চিন্তা বাড়ছিল পড়ুয়াদের মধ্যে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, অধীনস্থ কলেজগুলির অধ্যক্ষদের অনুরোধ এবং উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রেশনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

সংশোধিত সূচি অনুযায়ী, প্রথমে কলেজ কর্তৃপক্ষকে পড়ুয়াদের তথ্যসংবলিত এক্সেল ফাইল ১৯ নভেম্বরের মধ্যে পোর্টালে আপলোড করতে হবে। এরপর ২০ নভেম্বর থেকে পড়ুয়ারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। নিজেদের ছবি ও স্বাক্ষর আপলোড করার শেষ তারিখ ২৫ নভেম্বর।

অন্যদিকে, ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ জমা পড়া রেজিস্ট্রেশন ফর্মগুলি যাচাই করে অনুমোদন করবে। আগামী ৩ ডিসেম্বর চূড়ান্ত রেজিস্টার্ড পড়ুয়াদের তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি, ৪ ডিসেম্বরের মধ্যে কলেজগুলিকে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রেজিস্ট্রেশন ফর্ম পূরণের আগেই প্রত্যেক পড়ুয়াকে বাধ্যতামূলকভাবে ABC ID তৈরি করে রাখতে হবে। নতুন সময়সূচি প্রকাশের পর আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির প্রথম সেমিস্টারের নবাগত পড়ুয়াদের মধ্যে।

Author

আরো পড়ুন:  ভর্তি বন্ধ যাদবপুর-প্রেসিডেন্সিতে, বিপাকে হাজার হাজার পড়ুয়া
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments