back to top
Monday, August 17, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeকলকাতাAbhishek Banerjee’s claim regarding the election: “জনগণ আমাকে বুঝিয়ে দিলেন উন্নয়নের পক্ষেই...

Abhishek Banerjee’s claim regarding the election: “জনগণ আমাকে বুঝিয়ে দিলেন উন্নয়নের পক্ষেই তাঁদের রায়”, দাবি অভিষেকের

"উন্নয়নের পক্ষেই রায় দেবে জনগণ", গোসাবার জনসভা থেকে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়

গোসাবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডল-এর সমর্থনে; আজ নির্বাচনী প্রচারে জনগণ আমাকে বুঝিয়ে দিলেন – উন্নয়নের পক্ষেই তাঁদের রায় ছিল, আগামী দিনেও থাকবে।

” জনসভার ১০টি ছবি-সহ রবিবার রাতে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।তিনি লিখেছেন, “আজকের জনসভায় আগত অগণিত মানুষের আশীর্বাদ, দোয়া এবং ভালোবাসায় আমি পরিপূর্ণ।

বাংলা-বিরোধী বিজেপির চক্রান্ত এবং ভোটাধিকার রক্ষার লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। যারা বাংলার আবেগ, বাংলার গৌরবকে কালিমালিপ্ত করছে, আগামী দিনে তাদের ভোটবন্দি করবে বাংলার মানুষ।

এই গোসাবার মাটি দিল্লির জমিদারদের কাছে বশ্যতা স্বীকার করবে না। এই মাটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের আত্মিক সম্পর্ক এক অটুট বন্ধনে আবদ্ধ।

আমার বিশ্বাস, গোসাবা বিধানসভা কেন্দ্রের প্রার্থী এই মাটির সন্তান শ্রী সুব্রত মণ্ডল’কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এবং স্বনির্ভর বাংলার জয়যাত্রার অংশীদার হবেন। জয় বাংলা! তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ!”

Author

আরো পড়ুন:  Annapurna Bhandar: লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে এবার ‘অন্নপূর্ণা ভান্ডার’, মাসে মিলবে ৩ হাজার টাকা! বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments