back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবারুইপুরে গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ: দাবি মুখ্যমন্ত্রীর

বারুইপুরে গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ: দাবি মুখ্যমন্ত্রীর

বারুইপুরে কিশোরীর দেহ উদ্ধারের পর গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে মুখ্যমন্ত্রী জানান, ওই যুবক নির্দোষ ছিলেন। তাঁর কথায়, ‘‘ওই যুবকের পরিবারের সঙ্গে কথা বলে আমি সন্তুষ্ট।’’

শুভেন্দুবাবু বলেন, ‘‘ নির্যাতিতা এবং গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করেছি। এই ঘটনায় সরকারের থেকে কী সাহায্য আশা করছে বা ক্ষতিপূরণের বিষয় আমরা ওই দুই পরিবারের উপর ছেড়ে দিয়েছিলাম। তারা আমাকে কিছু কিছু বিষয় জানিয়েছে।’’

সূর্যপুরে একটা পুলিশ আউটপোস্টের দাবি উঠেছে। সেই প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, ‘‘অবিলম্বে আউটপোস্ট তৈরির কথা বলেছি। প্রয়োজনে বাড়ি ভাড়া করে আউটপোস্ট করতে হবে। এক সপ্তাহ পর আমি আসব যখন, তখন ওই আউটপোস্ট উদ্বোধন করব।’’

Author

আরো পড়ুন:  ​দিল্লির দরবারে বাংলার উন্নয়ন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments