Thursday, February 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিঘোষিত হল বিজেপি-র নয়া ওবিসি এবং সংখ্যালঘু শাখা, প্রশ্ন মহিলার স্বল্পতা নিয়ে

ঘোষিত হল বিজেপি-র নয়া ওবিসি এবং সংখ্যালঘু শাখা, প্রশ্ন মহিলার স্বল্পতা নিয়ে

অশোক সেনগুপ্ত

৭৮-এ মাত্র ১০। যেখানে জনপ্রতিনিধিত্বের প্রশ্নে নারীর অনুপাত বৃদ্ধির দাবি উঠছে বিভিন্ন দলে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে, সেখানে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র তিনটি শাখা ঘোষণার পর এই প্রশ্ন উঠে এলো। আগের ওবিসি মোর্চা, সংখ্যালঘু মোর্চা ও যুব মোর্চার কিছু সদস্যের নাম এতে বাদ পড়েছে। যুক্ত হয়েছে নতুন নাম। এই তিন মোর্চার দেখা যাচ্ছে, ৭৮ জনের মধ্যে মহিলার সংখ্যা মাত্র ১০ জন। প্রকাশ্যে এ নিয়ে দলের কেউ কোনও মন্তব্য না করলেও প্রশ্ন উঠেছে প্রত্যাশী মহিলা কর্মীদের একাংশে।

বিবৃতিতে দলের তরফে জানানো হয়, রাজ্য সভাপতি, সাংসদ শমীক ভট্টাচার্য্য মহাশয়ের অনুমতিক্রমে বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন তাঁর গোষ্ঠীর কার্যকর্তাদের সংখ্যালঘু মোর্চার প্রদেশ কমিটি হিসাবে ঘোষণা করেন। আবার, ওবিসি মোর্চার রাজ্য সভাপতি শুভেন্দু সরকার মহাশয় নিম্নলিখিত কার্যকর্তাদের ওবিসি মোর্চার প্রদেশ কমিটি হিসাবে ঘোষণা করেন।

সংখ্যালঘু মোর্চার ২৪ জনের মধ্যে ১ জন সভাপতি, ৮ জন সহ সভাপতি, ৩ জন সম্পাদক, ৮ জন সাধারণ সম্পাদক, ১ জন অফিস সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ, সামাজিক মাধ্যম ও তথ্য প্রযুক্তির জন্য ১ জন
করে।

ওবিসি মোর্চার ২৬ জনের মধ্যে ১ জন সভাপতি, ৮ জন সহ সভাপতি, ৩ জন সম্পাদক, ৮ জন সাধারণ সম্পাদক, ১ জন অফিস সম্পাদক, ১ জন অফিস সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ, সামাজিক মাধ্যম, সংবাদ মাধ্যম ও তথ্য প্রযুক্তির জন্য ১ জন করে।

যুব মোর্চায় সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন ডাঃ ইন্দ্রনীল খান। ওই গোষ্ঠীতে ২৮ জনের মধ্যে মহিলা ৪ জন। বিজেপিতে মহিলাদের গুরুত্ব কম বলে বহুদিন ধরেই অভিযোগ ওঠে। জনপ্রতিনিধিত্বের নিরিখে পশ্চিমবঙ্গে এ ব্যাপারে যে কোনও বড় দলের মধ্যে প্রথম স্থানে আছে তৃণমূল। তারাও বিভিন্ন সময় বিজেপি-কে ‘নারীবিদ্বেষী’ বলে তকমা দিয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই তিন মোর্চায় মহিলা প্রতিনিধির সংখ্যা বাড়িয়ে বিজেপি মুখরক্ষার সুযোগ পেত। তৃণমূল যেখানে এত বেশি মহিলাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারছে, বিজেপি কেন তা পারছে না, সেই প্রশ্নও উঠেছে।

আরো পড়ুন:  SIR: আদালতের নজরদারিতেই হবে এসআইআর নথি যাচাই

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments