back to top
Thursday, August 27, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবঙ্গে ‘রথযাত্রা’ বিজেপির, ৯ জায়গা থেকে উদ্বোধনে আসছেন শাহের ‘নবরত্ন’

বঙ্গে ‘রথযাত্রা’ বিজেপির, ৯ জায়গা থেকে উদ্বোধনে আসছেন শাহের ‘নবরত্ন’

মার্চের ১ তারিখ থেকেই শুরু হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি-র প্রচার-অভিযান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে শুরু হবে ‘পরিবর্তন যাত্রা’। যেটাকে অনেকে চিহ্ণিত করছেন ‘রথযাত্রা’ বলে। রাজ্যের ৯ প্রান্ত থেকে এই যাত্রার সূচনায় দিল্লি থেকে আসছেন ৯ কেন্দ্রীয় নেতা, মন্ত্রী।

সেই ‘নবরত্ন’ সমাবেশে পরিবর্তন যাত্রার লক্ষ্য একটাই, বাংলায় সরকার গঠন। এর আগে, সোমবার রাজ্যবাসীকে চিঠি পাঠিয়ে বিজেপিকে জেতানোর আবেদন জানিয়েছেন। তারই মাঝে সামনে এসেছে বঙ্গে ৯ বিজেপি নেতা আগমনের সূচি।

বিজেপির রথযাত্রায় শামিল হতে চলেছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন, প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, মন্ত্রী নীতিন গড়করি, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

ছাব্বিশের ভোটে বাংলা জিততে জোরকদমে ঝাঁপিয়েছে বিজেপি। তারই অনুসঙ্গ পরিবর্তন যাত্রা, বকলমে যা রথযাত্রা। এই কর্মসূচির কথা আগেই ঘোষণা করেছিল গেরুয়া শিবির।

Author

আরো পড়ুন:  Poor Road Condition: প্রতিশ্রুতির পাহাড়, তবু মেটেনি সমস্যা, ৪ দশকেও পাকা হল না রাস্তা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments