back to top
Monday, April 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি১৭ সেকেন্ডের ভিডিয়ো-সহ পিলখানার খুনের ঘটনা প্রকাশ করল বিজেপি

১৭ সেকেন্ডের ভিডিয়ো-সহ পিলখানার খুনের ঘটনা প্রকাশ করল বিজেপি

বুধবার ১৭ সেকেন্ডের ভিডিয়ো-সহ পিলখানার খুনের ঘটনা এক্স হ্যান্ডলে প্রকাশ করল পশ্চিমবঙ্গ বিজেপি।

তাতে লেখা, “পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবস্থা দেখুন। হাওড়ার গোলাবাড়ি-পিলখানা এলাকায়, আজ ভোরে একটি চায়ের দোকানের সামনে খুব কাছেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সচিবালয় নবান্ন, হাওড়াতেই অবস্থিত। তবুও এই ধরণের ঘটনা ঘটছে।

সম্প্রতি, কলকাতার বিভিন্ন স্থান থেকে বোমা উদ্ধার করা হয়েছে। গতকালই, পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশের বেশ কয়েকটি জেলা আদালতে বোমার হুমকি আতঙ্ক তৈরি করেছে। মহাজঙ্গল রাজের মতো ভয় এবং নিরাপত্তাহীনতার এই পরিবেশ থেকে মুক্তি চায় পশ্চিমবঙ্গের মানুষ।”

হাওড়ার গোলাবাড়ি এলাকায় এদিনের গুলিকান্ডর পর হাসপাতালে নিয়ে গেলে
চিকিৎসকরা প্রোমোটার ২৭ বছর বয়সী সফিক খানকে মৃত বলে ঘোষণা করেন। ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে হাড়হিম করা দৃশ্য। গুলি চালানোর পরেও হেঁটেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এলাকার একটি চায়ের দোকানের সামনে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে শিউরে ওঠার মতো দৃশ্য। 

Author

আরো পড়ুন:  হাওড়া স্টেশনের বাইরে দুষ্কৃতী তাণ্ডব, সর্বস্ব লুঠ করে পুরুলিয়ার দুই পরিযায়ী শ্রমিককে কোপ!
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments