back to top
Sunday, August 9, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিকৃষকদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ বিজেপি-র রাজ্য সভাপতির

কৃষকদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ বিজেপি-র রাজ্য সভাপতির

"আলু চাষীদের আত্মহত্যা ও কৃষি সংকট নিয়ে রাজ্যকে বিঁধলেন শমীক ভট্টাচার্য; বালি মাফিয়া ও ভুল কৃষি নীতিকে দুষলেন বিজেপি রাজ্য সভাপতি।"

রাজ্যের কৃষকদের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি একাধিক জেলার আলু চাষীদের আত্মহত্যার ঘটনা উল্লেখ করে বলেন যে ঋণের চাপ, প্রাকৃতিক দুর্যোগ এবং বাজার ব্যবস্থার অসামঞ্জস্যতার অভিযোগ তোলেন।

বৃহস্পতিবার সল্টলেক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, এ সব কারণে কৃষকরা চরম সংকটে পড়েছেন। উৎপাদিত ফসলের সঠিক মূল্য না পাওয়া এবং বাজারে কৃত্রিম নিয়ন্ত্রণের কারণে কৃষকরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। রাজ্য সরকার কৃষকদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে এবং ন্যূনতম সহায়তা প্রদান না করে দায়িত্ব অন্যদের ওপর চাপিয়ে দিচ্ছে। কৃষি নীতির অসামঞ্জস্য এবং পরিকল্পনার অভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন যে উত্তরবঙ্গসহ বিভিন্ন অঞ্চলে অবৈধ বালি উত্তোলন এবং পরিবেশগত সমস্যার কারণে কৃষিজমির ক্ষতি হচ্ছে, যার ফলে উৎপাদনও কমে যাচ্ছে।

Author

আরো পড়ুন:  High Court grants protection to Jahangir: ফলতা ভোটের আগে জাহাঙ্গিরকে রক্ষাকবচ, ২৬ মে পর্যন্ত গ্রেফতারিতে স্থগিতাদেশ হাইকোর্টের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments