back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeদেশবয়লারে ভয়াবহ বিস্ফোরণ, অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় মৃত ৫, আশঙ্কাজনক ১০

বয়লারে ভয়াবহ বিস্ফোরণ, অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় মৃত ৫, আশঙ্কাজনক ১০

অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রী সিটি শিল্পাঞ্চলের একটি ওষুধ কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে মৃত্যু হল অন্তত পাঁচ শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

শনিবার সকাল ৮টা নাগাদ কারখানার বয়লার ইউনিটে আচমকাই প্রবল বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে কারখানার ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়ে আহত কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত ১০ জনের মধ্যে চারজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় কারখানায় নাইট শিফটের কয়েকজন কর্মী কাজ করছিলেন। তবে ঠিক কতজন কর্মী তখন কারখানার ভিতরে ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ধ্বংসস্তূপের নীচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঠিক কী কারণে বয়লারটি বিস্ফোরিত হল, তা এখনও জানা যায়নি। বয়লারে অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল, নাকি কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরা।

একই সঙ্গে মৃত শ্রমিকদের পরিচয় জানার প্রক্রিয়াও চলছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পরই বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Author

আরো পড়ুন:  নারী সংরক্ষণ বিল পাশ না হওয়ায় আক্ষেপ প্রধানমন্ত্রীর, নিশানা কংগ্রেস
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments