“ডেন্টিস্ট্রি নেক্সট: লিডারশিপ কনক্লেভ ২০২৬”– এই শিরোনামে রবিবার চিকিৎসকদের একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছে। সমাবেশে “রূপান্তরে নেতৃত্ব, দন্ত্যচিকিৎসার ভবিষ্যৎ গড়া”– এই বিষয়ের ওপর আলোচনায় অংশ নেবেন মন্ত্রী থেকে বিশেষজ্ঞ, চিকিৎসক-শিক্ষার্থীদের অনেকে।
কলকাতার মৌলালি যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশেষ কনক্লেভ। উদ্যোক্তারা জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ জন দন্ত্য শল্যবিদ, বিশিষ্ট শিক্ষক, পেশাদার প্রতিনিধিরা অংশ নেবেন।
দাঁতের চিকিৎসা ও মুখের স্বাস্থ্য– বর্তমান পরিস্থিতি, পেশাগত উন্নয়ন, বৈজ্ঞানিক অগ্রগতি এবং ভবিষ্যতের দিশা নিয়ে এই ক্ষেত্রে হাতেকলমে যাঁরা কাজ করেন, পাশাপাশি নীতিনির্ধারক, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে এই কনক্লেভ অনুষ্ঠিত হবে।
কনক্লেভের বৈজ্ঞানিক অধিবেশনে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে বিজ্ঞানবিষয়ক। এখানে সমসাময়িক দন্ত্যচিকিৎসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা ও নমুনা প্রদর্শন হবে।
আলোচনার প্রধান বিষয়গুলির মধ্যে রয়েছে Oral Cancer, Aesthetic Dentistry, Immediate Dental Implants প্রভৃতি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনুষ্ঠানের আমন্ত্রিত মন্ত্রীবর্গ, জনপ্রতিনিধি, বিশিষ্ট অতিথিবৃন্দ, সাংগঠনিক কমিটির সদস্যরা এবং এই জগতের প্রায় ৪০০ জন।


Recent Comments