back to top
Monday, April 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeদেশশীর্ষ আদালতের নির্দেশিকা নিয়ে প্রকাশ্য মন্তব্যে প্রশ্ন

শীর্ষ আদালতের নির্দেশিকা নিয়ে প্রকাশ্য মন্তব্যে প্রশ্ন

অশোক সেনগুপ্ত

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশক্রমে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন দ্রুততার সঙ্গে সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়ার কাজ সম্পন্ন করতে প্রতি জেলায় সংশ্লিষ্ট জেলা জজ, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশ সুপারকে নিয়ে

রবিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুরের সাগির হুসেনের ফেসবুক পোস্টে হাইকোর্টের ওই নির্দেশিকার প্রতিলিপি যুক্ত করে লিখেছেন, “যারা সবথেকে ….. , যাদের জেনারেল এডমিনিস্ট্রেশনের সাথে, ভোটপ্রক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, যারা কোনোদিন একটা Electoral Roll উল্টেও দেখেনি – তাদেরকে দায়িত্ব দেওয়া হলো! জনগণের সাথে এদের কোনো যোগাযোগ নেই! এরা নেবে সিদ্ধান্ত! তাও এতো কম সময়ে…যেটুকু যা সম্ভাবনা ছিলো ঠিকঠাক হওয়ার সেটাও গেলো লাগছে!”

প্রতিক্রিয়ায় মহম্মদ আকবর আলি লিখেছেন, “এবার কোর্টের আন্ডারে সাধারণ গরিব অসহায় মানুষগুলাকে সব উঠতে হবে অর্থের অপচয় হবে এবার।” আজিজ সর্দার লিখেছেন, “এবার টাকার খেলা নাকি?” শেখ ইমতিয়াজুদ্দিন লিখেছেন, “ডিস্ট্রিক্ট জজ , ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ …. এরা নিয়োগ করবে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজদের। তাই তো?”

ইমরান হোসেন লিখেছেন, “আমার বুথে সেলফ ম্যাপিং গুলো যেগুলো ৮ no ফ্রম দিয়ে নাম সংশোধন করেছিলো ২০০২ এর পর এপিক নাম্বার একই আছে তাও রিজেক্ট করেছে। তারা হেয়ারিং সব তথ্য দিয়েছে old এবং new ভোটার কার্ড ১৩ তার মধ্যে একটা ডকুমেন্ট তার সত্ত্বেও। এখন কি হবে এদের কিছু বুজতে পারছি না।

প্রশ্ন উঠেছে, যেখানে সংবিধান এবং সংশ্লিষ্ট আইন খতিয়ে বিভিন্ন আধিকারিকের বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্তে এসেছে, এবং যেটির ভিত্তিতে হাই কোর্টের প্রধান বিচারপতি বিজ্ঞপ্তি জারি করেছেন, সেটি নিয়ে কী সামাজিক মাধ্যমে যে কেউ এরকম মন্তব্য করতে পারেন?

প্রসঙ্গত, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় প্রতি জেলায় তিন সদস্যের কমিটি গঠন হাই কোর্টের। প্রধান বিচারপতি সুজয় পাল সুপ্রিম নির্দেশ মেনে এই কমিটি গঠন করেছেন। নথি যাচাই পর্ব ঠিক মতো চলছে কি না, তার নজরদারিতে এই কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে রাজ্যের উচ্চ আদালত।

আরো পড়ুন:  অযোধ্যা ওড়ানোর ছক কষেছিল যে, সেই জঙ্গিকেই পিটিয়ে মারল কয়েদিরা! ফরিদাবাদ জেলে রক্তাক্ত কাণ্ড

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments