back to top
Monday, April 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিPoll Review: ভোটের খুঁটিনাটি দেখতে শনিবার থেকেই জেলা সফর শুরু সিইও-র

Poll Review: ভোটের খুঁটিনাটি দেখতে শনিবার থেকেই জেলা সফর শুরু সিইও-র

প্রাক ভোটচিত্র সরেজমিনে খতিয়ে দেখবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। ভোটের খুঁটিনাটি দেখতে শনিবার থেকেই জেলা সফর শুরু সিইও-র। সব জেলার প্রশাসনিক দফতর ঘুরে দেখবেন, কথা বলবেন আধিকারিকদের সঙ্গেও।

কমিশন সূত্রে খবর, শনিবার প্রথমে পূর্ব মেদিনীপুর জেলা থেকেই ভোট প্রস্তুতি দেখবেন সিইও মনোজ। কোথায় নির্বাচনের জন্য কী ব্যবস্থা, কমিশনের গাইডলাইন মেনে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে কিনা, তা দেখা হবে। একই প্রক্রিয়া চলবে প্রত্যেকটি জেলাতেই।

ভোট ঘোষণার দিনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছিলেন, বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর কমিশন। তার জন্য যাবতীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। জেলায় জেলায় ভোটপ্রস্তুতি খতিয়ে দেখতে মনোজবাবুর টহলদারি তারই অঙ্গ বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, চলতি মাসের শেষেই রাজ্যে ভোট। আবহাওয়ার মতোই বাংলার ভোটের হাওয়াও গরম হচ্ছে। এই আবহে রাজ্যজুড়ে নির্বাচনের প্রস্তুতি কোথায় কী? তা দেখতেই ভোটকর্তার এই সফর।

Author

আরো পড়ুন:  মালদহ ডিভিশনে রেল যাত্রীদের জন্য জরুরি খবর! ওভার ব্রিজ নির্মাণের জেরে একাধিক ট্রেনের সময়সূচিতে বড়সড় বদল
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments