back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতামুখ্যমন্ত্রীকে কটূক্তি, ধৃত ইউটিউবারের উপর ব্যাঙ্কশালে ডিম-বৃষ্টি, ধুন্ধুমার আদালত চত্বরে

মুখ্যমন্ত্রীকে কটূক্তি, ধৃত ইউটিউবারের উপর ব্যাঙ্কশালে ডিম-বৃষ্টি, ধুন্ধুমার আদালত চত্বরে

Ankita Mondal: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে নিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগে ধৃত ইউটিউবারকে আদালতে পেশ করাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ব্যাঙ্কশাল আদালত চত্বর। ধৃতকে লক্ষ্য করে ডিম ছোড়া হল, তারপর আইনজীবীদের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি, ধাক্কাধাক্কিতে তুলকালাম।

পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীকে নিশানা করে অত্যন্ত কুরুচিকর এবং আপত্তিকর ভাষায় ভিডিও বানিয়ে ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওই ইউটিউবারকে গ্রেফতার করা হয়। অভিযোগের ভিত্তিতে তাকে আজ বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আদালতে তোলার আগে থেকেই আদালত চত্বরে জড়ো হয়েছিলেন শাসক দলের কর্মী-সমর্থকরা। পুলিশ যখন ধৃতকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে কোর্ট লক-আপের দিকে নিয়ে যাচ্ছিল, তখনই আচমকা তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধৃতের পক্ষের কয়েকজন আইনজীবী এর প্রতিবাদ করলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। আদালত চত্বরে থাকা অন্যান্য আইনজীবীরা ছুটে আসেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং লালবাজারের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত ইউটিউবারের বিরুদ্ধে আইটি অ্যাক্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীরা তার মোবাইল ফোন এবং ইউটিউব চ্যানেলের তথ্য খতিয়ে দেখছে।

Author

আরো পড়ুন:  Kolkata Earthquake: দুপুর বেলায় আচমকা কাঁপুনি! ৫.০ মাত্রার ভূমিকম্পে কাঁপল কলকাতা সহ দক্ষিণবঙ্গ, আতঙ্কে রাস্তায় সাধারণ মানুষ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments