back to top
Sunday, April 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিপরিস্থিতি খতিয়ে দেখতে বাংলার মুখ্যসচিব, ডিজিপি, সিপি, সিইও-র সঙ্গে দিল্লির জরুরি বৈঠক

পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলার মুখ্যসচিব, ডিজিপি, সিপি, সিইও-র সঙ্গে দিল্লির জরুরি বৈঠক

মালদায় বুধবার এসআইআর-এর কাজে নিয়োজিত কর্মীদের যেভাবে বহু মানুষ আটক করে রেখেছিল, গভীর রাতে যেভাবে আটক কর্মীদের মুক্ত করা হয়, তার পর ঘটে যাওয়া নানা বিষয়ে কড়া দৃষ্টিভঙ্গী নিচ্ছে নির্বাচন কমিশন।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কমিশনের শীর্ষকর্তারা পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশের ডিজি, আইনশৃঙ্খলা-আধিকারিক (এডিজি), কলকাতা ও অন্যান্য কমিশনারেটের সিপি, রাজ্যের বিভিন্ন নির্বাচনী আধিকারিক (ডিইও) এবং জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন। সিইও দফতরসূত্রের খবর, এই লেখা পর্যন্ত ভিডিও কনফারেন্সে বৈঠকটি চলছে। এক আধিকারিক জানান, পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। ঠিক সময় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, মালদার কালিয়াচকে অশান্তি ছাড়াও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এদিন জাতীয় সড়ক অবরোধ হয়। নারায়ণপুরে বিক্ষোভে সামিল হন সাধারণ ভোটাররা। হিঙ্গলগঞ্জেও রাস্তা অবরোধ হয়।
দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে খড়্গপুর। এ সবই ওঠে আলোচনায়।

প্রসঙ্গত, এদিনই কলকাতায় ঝটিকা সফরে এসে অমিত শাহ বলে গিয়েছেন, “পশ্চিমবঙ্গে নিয়মে পরিণত হয়েছে দুর্নীতি”, স্মৃতি ইরানি বলেছেন, “দুর্নীতি, তৃণমূল ও হিংসা সমার্থক হয়ে উঠেছে”।

Author

আরো পড়ুন:  পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments