back to top
Wednesday, May 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি'টিএমসি (TMC)ভয় দেখাচ্ছে, ভোট দিতে পারছি না', ডোমকলে অভিযোগ ভোটারদের

‘টিএমসি (TMC)ভয় দেখাচ্ছে, ভোট দিতে পারছি না’, ডোমকলে অভিযোগ ভোটারদের

ভোট চলাকালীন মুর্শিদাবাদের ডোমকলে শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে সাধারণ ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল। স্থানীয় বেশ কয়েকজন ভোটারের দাবি, শাসক দলের কর্মীরা তাঁদের ভয় দেখাচ্ছেন, যার ফলে তাঁরা ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না।

কী অভিযোগ ভোটারদের?এলাকার একাংশ ভোটারের অভিযোগ, সকাল থেকেই এলাকার কয়েকটি নির্দিষ্ট বুথের বাইরে তৃণমূল কর্মীরা জমায়েত করে রয়েছেন। অভিযোগকারীদের কথায়, “টিএমসি ভয় দেখাচ্ছে, আমাদের বুথের দিকে যেতে দেওয়া হচ্ছে না। আমরা ভোট দিতে পারছি না।” তাঁদের আরও দাবি, যারা বিরোধী দলের সমর্থক বা সাধারণ মানুষ, তাঁদের চিহ্নিত করে আটকে দেওয়া হচ্ছে। খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বিরোধী দলগুলির অভিযোগ, পুলিশ ও প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে এবং ভোটারদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তারা অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। বিরোধীরা নিশ্চিত হার বুঝতে পেরে ভোটারদের বিভ্রান্ত করতে এবং সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে এই ধরনের মিথ্যা অভিযোগ ।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর ওই বুথগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশন গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হতে পারে বলে জানা গিয়ে

Author

আরো পড়ুন:  ভোটের লড়াইয়ে গাজোলে তারকা চমক, প্রচারে অভিনেত্রী শ্রীতমা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments