back to top
Sunday, April 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিরাজ্য নির্বাচন আধিকারিকদের নিয়ে ২৭ বছর পর গোলটেবিল সম্মেলন ইসি-র

রাজ্য নির্বাচন আধিকারিকদের নিয়ে ২৭ বছর পর গোলটেবিল সম্মেলন ইসি-র

অশোক সেনগুপ্ত

বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে ভারতের নির্বাচন কমিশন মঙ্গলবার রাজ্য নির্বাচন আধিকারিকদের (SEC) নিয়ে জাতীয় গোলটেবিল সম্মেলনে বসবে। ২৭ বছর পর এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৯ সালে। নয়াদিল্লির ভারত মণ্ডপে হবে এটি। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য নির্বাচন আধিকারিকদের তাঁদের আইনি ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সাথে এতে অংশ নেবেন। ৩৬টি রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তা (CEO) এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও সম্মেলনে যোগ দেবেন। গোলটেবিল বৈঠকের প্রাথমিক লক্ষ্য হলো নির্বাচনী প্রক্রিয়া এবং সরবরাহের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য অর্থাৎ ইসিআই এবং এসইসি-র কার্যকারিতায় তাদের নিজ নিজ আইনি কাঠামোর মধ্যে সমন্বয় সাধন করা। আলোচনার ভিত্তিতে গঠনমূলক বিনিময়ের জন্য একটি গোষ্ঠী তৈরি হবে। এতে নির্বাচনী ব্যবস্থাপনায় সহযোগিতামূলক ‘ফেডারেলিজম’-এর চেতনাকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়া শক্তিশালীকরণের পাশাপাশি প্রযুক্তি, ইভিএম এবং ভোটার তালিকা ভাগাভাগি নিয়ে আলোচনা করা হবে সম্মেলনে। সম্প্রতি চালু হয়েছে ECINET ডিজিটাল প্ল্যাটফর্ম। কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেটি এবং নির্বাচনী পরিষেবাগুলিকে সুবিন্যস্ত করার ক্ষেত্রে এর রূপান্তরমূলক সম্ভাবনা খতিয়ে দেখবেন। এই সঙ্গে উপস্থাপিত করবেন গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত এবং কার্যক্ষম নানা উদ্যোগ। এই সব উপস্থাপনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর কার্যকারিতা, স্বচ্ছতা এবং সুরক্ষার বিষয়টিও তুলে ধরা হবে। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের (People Representation of People Act, 1950) সাথে সম্পর্কিত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিক ভোটারদের তুলনামূলক উপস্থাপনাও করা হবে। এতে বিভিন্ন ক্ষেত্রে ভোটার তালিকা তৈরির জন্য আইনি কাঠামো সম্পর্কে আলোচনা করা যায়। ৭৩তম এবং ৭৪তম সংবিধান সংশোধনীর (Empowering Commissions) ক্ষমতায়নকারী বিধানের অধীনে সংশ্লিষ্ট রাজ্যের আইন অনুসারে রাজ্য নির্বাচন কমিশন তৈরি করা হয়। এসইসিগুলিকে যথাক্রমে ২৪৩ক এবং ২৪৩জেডএ ধারার অধীনে পঞ্চায়েত এবং পৌর সংস্থাগুলির বিভিন্ন নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়। নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সন্ধু এবং ড. বিবেক যোশীর উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সভাপতিত্বে মঙ্গলবারের গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:  এসআইআর-কে ফের তুলোধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments