back to top
Monday, May 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিEncroached hospital land: হাসপাতালের জমিতে গজিয়ে উঠেছে ‘আস্ত পাড়া’! পরিদর্শনে গিয়ে চোখ...

Encroached hospital land: হাসপাতালের জমিতে গজিয়ে উঠেছে ‘আস্ত পাড়া’! পরিদর্শনে গিয়ে চোখ কপালে বিধায়কের

হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে পরিষেবা খতিয়ে দেখতে গিয়ে চাঞ্চল্যকর ছবি দেখলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। হাসপাতালের জমিতেই গজিয়ে উঠেছে একের পর এক পাকা বাড়ি, কোথাও আবার দোতলা নির্মাণও। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের জমিতে কীভাবে এই বেআইনি বসতি গড়ে উঠল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক।

শুক্রবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে প্রথমে চিকিৎসা পরিষেবা, ওষুধ সরবরাহ এবং পরিকাঠামো খতিয়ে দেখেন অসীম সরকার। কিন্তু হাসপাতালের ভিতরেই বিস্তীর্ণ জমিজুড়ে স্থায়ী বসতি চোখে পড়তেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, বহু বছর ধরেই সেখানে বসবাস করছেন তাঁরা। অধিকাংশের কাছেই কোনও বৈধ নথি নেই বলেও দাবি ওঠে।

বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়েই সরকারি জমিতে ঘর তৈরি হয়েছে। এলাকায় কাউন্সিলর রাজীব দালালের নামও উঠে আসে। যদিও এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি সংশ্লিষ্টরা।

বিধায়ক অসীম সরকার বলেন, “সরকারি হাসপাতালের জমি দখল করে বেআইনি নির্মাণ মেনে নেওয়া হবে না। বিষয়টি রাজ্য সরকারের নজরে আনা হবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

শুধু জমি দখল নয়, হাসপাতালের পরিষেবা নিয়েও একাধিক অভিযোগ সামনে আসে। রোগীদের দাবি, পর্যাপ্ত পরিষেবা মিলছে না, এমনকি হাসপাতাল চত্বরে বেআইনিভাবে ওষুধ বিক্রির ঘটনাও ঘটছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিএমওএইচ-এর কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন বিধায়ক।

Author

আরো পড়ুন:  BJP spokesperson’s claim: “মানুষ ভয়ের অন্ধকার থেকে বেরিয়ে বিশ্বাসের সংকল্প নিয়ে জনাদেশ দিতে প্রস্তুত”, দাবি বিজেপি মুখপাত্রের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments