back to top
Monday, June 15, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিফলতা ভোটে তৃণমূলের অস্বস্তি, ‘অদৃশ্য’ অভিষেককে কটাক্ষ সুজনের

ফলতা ভোটে তৃণমূলের অস্বস্তি, ‘অদৃশ্য’ অভিষেককে কটাক্ষ সুজনের

ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তুঙ্গে চর্চা। বৃহস্পতিবার ভোটের আগে মঙ্গলবার ছিল শেষ দিনের প্রচার। বিজেপি ও বাম শিবির জোরকদমে প্রচারে নামলেও কার্যত মাঠে দেখা গেল না তৃণমূল কংগ্রেসকে। আর সেই সুযোগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি -কে নিশানা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

এক্স হ্যান্ডেলে সুজন চক্রবর্তীর কটাক্ষ, “৮ লাখ ভোটে জেতা সাংসদ এখন পিসির বাড়িতে আশ্রয় নিয়েছেন!” তাঁর দাবি, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের ফল প্রকাশের পর থেকেই কার্যত জনসমক্ষে নেই। ফলতা পুনর্নির্বাচন ঘোষণা হওয়ার পরও দলের হয়ে কোনও প্রচারে তাঁকে দেখা যায়নি। এমনকি সামাজিক মাধ্যমেও ফলতা নিয়ে তাঁর কোনও মন্তব্য চোখে পড়েনি।

দক্ষিণ ২৪ পরগনায় দীর্ঘদিন ধরে তৃণমূলের অন্যতম মুখ হিসেবে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের পর ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়েও প্রচার হয়েছিল। কিন্তু এবারের বিধানসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের একাধিক জেলায় তৃণমূলের ভরাডুবি রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। বিজেপির বিপুল জয়ের পর নতুন সরকার গঠিত হয়েছে রাজ্যে।

এই আবহে ফলতা কেন্দ্রের লড়াই আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী -র প্রশংসা করে তিনি জানান, আর নির্বাচনী লড়াই চালাবেন না।

দিন কয়েক আগেই ফলতার সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “জাহাঙ্গিরের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন।” তার কয়েক দিনের মধ্যেই জাহাঙ্গিরের সরে দাঁড়ানো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীরবতা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে।

Author

আরো পড়ুন:  অভিষেকের বাড়ির সামনে বদলে গেল চেনা দৃশ্য, নিরাপত্তা শিথিলে স্বস্তিতে এলাকাবাসী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments