back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentপার্ক সার্কাস তাণ্ডবে কড়া পদক্ষেপ, ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুলিশের পুনর্নির্মাণ

পার্ক সার্কাস তাণ্ডবে কড়া পদক্ষেপ, ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুলিশের পুনর্নির্মাণ

পার্ক সার্কাসে সাম্প্রতিক অশান্তির ঘটনার তদন্তে আরও সক্রিয় হল কলকাতা পুলিশ। ঘটনায় ধৃত চার মূল অভিযুক্তকে নিয়ে মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছয় তদন্তকারী দল। কোথায় জমায়েত হয়েছিল, কীভাবে হামলা চালানো হয় এবং গোটা ঘটনায় কারা কীভাবে জড়িত ছিল, তা খতিয়ে দেখতে ঘটনার পুনর্নির্মাণ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।রবিবার দুপুরে পার্ক সার্কাস এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, বেআইনি জমায়েত ও রাস্তা অবরোধ ঘিরে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবরোধ তুলতে গেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালানো হয়। ইটবৃষ্টি, ভাঙচুর এবং নিরাপত্তারক্ষীদের গাড়িতে হামলার ঘটনাও সামনে আসে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পুলিশ।এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী এবং দুই CRPF জওয়ান আহত হয়েছেন।

সোমবার আহতদের সঙ্গে দেখা করতে পার্ক সার্কাসে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। আহত পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।তিনি জানান, আইন হাতে তুলে নিয়ে অশান্তি বা ভাঙচুর বরদাস্ত করা হবে না। পুলিশ বা নিরাপত্তাবাহিনীর উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

পুলিশ সূত্রে খবর, পার্ক সার্কাস কাণ্ডে এখনও পর্যন্ত মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে নাগমা চাঁদনি বেগম, মহম্মদ কাইফ, ওয়াসিম আজহার ও মহম্মদ শামিম-সহ একাধিক অভিযুক্ত। বেআইনি জমায়েত, হিংসা ছড়ানো, সরকারি কর্মীদের কাজে বাধা, হামলা, সরকারি সম্পত্তি নষ্ট এবং ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

তদন্তকারীদের মতে, ঘটনার পুনর্নির্মাণের মাধ্যমে হামলার সম্পূর্ণ চিত্র আরও স্পষ্ট হবে এবং এর সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করতেও সুবিধা হবে।

Author

আরো পড়ুন:  কৃষ্ণনগরে বেসরকারি স্কুলের ছাত্রীর মৃত্যু ঘিরে শোরগোল
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments