back to top
Sunday, September 20, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeWeather Reportবুধবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, চার জেলায় সতর্কতা

বুধবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, চার জেলায় সতর্কতা

দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আগামী সপ্তাহে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।

শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, সেই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। এরপর বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি শুক্রবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে শনিবার পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ওই এলাকাগুলিতে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গেও আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ষার অক্ষরেখা বর্তমানে সৌরাষ্ট্র থেকে উত্তর-পূর্ব আরব সাগরের কাছে থাকা নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে। সেখান থেকে অক্ষরেখাটি দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। এর প্রভাবেও দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টি বাড়তে পারে।

এ ছাড়া থাইল্যান্ডের উপর থাকা একটি ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরের দিকে সরে আসার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পরবর্তী সময়ে সেটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যেতে পারে। তবে আপাতত বঙ্গোপসাগরে কোনও সতর্কতা জারি করা হয়নি।

আরো পড়ুন:  দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট, সাত জেলায় ভারী বর্ষণের সতর্কতা; কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments