back to top
Monday, May 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিসরকারি বিজ্ঞাপনের হোর্ডিংয়ে মারাত্মক বানান ভুল ঘিরে ঠাট্টা, অগ্নিমিত্রার সাফাই “আমরা করিনি”

সরকারি বিজ্ঞাপনের হোর্ডিংয়ে মারাত্মক বানান ভুল ঘিরে ঠাট্টা, অগ্নিমিত্রার সাফাই “আমরা করিনি”

একটি সরকারি বিজ্ঞাপনের হোর্ডিংয়ে মারাত্মক বানান ভুল ঘিরে ঠাট্টা শুরু হয়েছে সমাজমাধ্যমে। মেয়েদের পোশাকের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে বার্তা দিতে গিয়ে বিজ্ঞাপনে পোশাক ‘পরা’-র বদলে লেখা হয়েছে ‘পড়া’! পরিধান করা অর্থে ‘পরা’ শব্দের পরিবর্তে ‘পড়া’ ব্যবহারের এই জোলো ভুলটি নজরে আসতেই তা ভাইরাল হয়েছে। যা নিয়ে প্রশাসনের অন্দরেও অস্বস্তি তৈরি হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে মুখ খুললেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

কী লেখা ছিল ওই বিতর্কিত হোর্ডিংটিতে? কলকাতায় এক বিশাল ব্যানারে লেখা— “মেয়েরা যখন ইচ্ছা রাস্তায় বেরোবে। যতক্ষণ খুশি ঘুরবে। যেমন ইচ্ছে পোশাক পড়বে।” তার ঠিক নীচেই লেখা রয়েছে, “তাদের সুরক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের।” সৌজন্য হিসেবে হোর্ডিংটিতে জ্বলজ্বল করছে মন্ত্রী অগ্নিমিত্রা পালের ছবি। সঙ্গে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিও।

গণ্ডগোলটা বেঁধেছে সেখানেই। ‘পোশাক পরা’ লিখতে গিয়ে যে মস্ত বড় ব্যাকরণগত ভুল করা হয়েছে, তার ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতে বিন্দুমাত্র সময় লাগেনি। এই বানান-বিভ্রাট এবং ট্রোলিং নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ক্ষুব্ধ মন্ত্রী।

অগ্নিমিত্রা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ভুল হোর্ডিংয়ের সঙ্গে তাঁর দফতর বা তাঁর দলের কোনও যোগ নেই। মন্ত্রীর কথায়, “এই হোর্ডিং আমার দফতর বা আমার দলের তরফে লাগানো হচ্ছে না। কেউ বা কারা স্বতঃপ্রণোদিত হয়ে এই কাজ করছেন। আমি তাঁদের বলছি, এটা করবেন না।”

Author

আরো পড়ুন:  Unrest In Rajarhat: ‘গো ব্যাক’, পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান আর ধাক্কাধাক্কিতে অশান্তি রাজারহাটে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments