back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিনানুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নানুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই নানুরে শুরু হল রক্তক্ষয়ী সংঘর্ষ। ভোট পরবর্তী হিংসার বলি হলেন আবীর শেখ (৪৫) নামে এক সক্রিয় তৃণমূল কর্মী।

নানুর থানার সন্তোষপুর গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শাসক দলের অভিযোগ, গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে রাস্তায় একা পেয়ে আবীরকে কুপিয়ে খুন করেছে।

সূত্রের খবর, সন্তোষপুর গ্রামের বাসিন্দা আবীর শেখ মঙ্গলবার বিকেলে তাঁর এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে নিজের বাড়িতে ফেরার পথে ফাঁকা এলাকায় একদল দুষ্কৃতী তাঁর উপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

Author

আরো পড়ুন:  বিধানসভা নির্বাচন: লোক ভবনের ২৪x৭ নাগরিক সহায়তা কেন্দ্রের সময়সীমা বৃদ্ধি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments