Ankita Mondal: ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট করছে খাঁ খাঁ! দেখাই মিলল না, কুণাল-দোলাদের কোর্টে বল ঠেলে ‘উধাও’ মমতা!
আজ কলকাতায় বড় কর্মসূচি ছিল মমতা তৃণমূলের। রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তৃণমূলের তরফে খবর ছিল, মিছিলে স্বয়ং মমতা যোগ দিতে পারেন। এমনকি দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজেরও আসার কথা ছিল।
কিন্তু বাস্তবে উলটপুরাণ। বেলা আড়াইটের পরও দেখা মিলল না মমতার। ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুঁ মেরে দেখা গেল, কোনও প্রস্তুতিই নেই, ফাঁকা পড়ে আছে গোটা এলাকা।
সূত্রের খবর, মমতা এখন দিল্লিতেই। শনিবার সাউথ অ্যাভিনিউতে ধর্নায় বসায় দিল্লি পুলিশ তাঁকে আটক করেছিল। সঙ্গে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, সাকেত গোখলে, দোলা সেনরা। অন্যদিকে, আজ কলকাতার মিছিল পুলিশ ‘অনুমতিহীন’ তকমা দিয়ে রাজাবাজারেই আটকে দেয়।

Recent Comments