back to top
Sunday, July 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSIR: এসআইআর পরিস্থিতি খতিয়ে দেখতে সিইও অফিসে বড় বৈঠক

SIR: এসআইআর পরিস্থিতি খতিয়ে দেখতে সিইও অফিসে বড় বৈঠক

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার রাজ্যের এসআইআর মামলায় বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্পষ্ট করা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা ২৮ ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশ করতে হবে। এসআইআর পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সিইও অফিসে বড় বৈঠক হয়।

শুক্রবার সিইও মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তাতে দফতরের তিন অতিরিক্ত সিইও দিব্যেন্দু দাস, এস অরুণ প্রসাদ, অরিন্দম নিয়োগী, যুগ্ম সিইও সুব্রত পাল প্রমুখ ২৪ জন জেলা নির্বাচন আধিকারিকের (ডিইও) সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে আলোচনা করেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার কাজ যে পর্যায়ে রয়েছে তাতে ২৮ তারিখে সত্যিই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব কিনা, তা নিয়ে ধন্দে রয়েছে খোদ নির্বাচন কমিশন।

২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ব্যাপারে সন্ধিহান বিভিন্ন জেলার জেলাশাসকরা। শনিবার তথ্য যাচাই করার শেষ দিন। ফলে তার আগে সম্পূর্ণ কাজ শেষ করার বিষয় নিয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়েই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সূত্রের খবর, অনেক জেলাশাসক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে জানিয়েছেন সব ভোটার-তথ্যের ফাইনাল ডিসপোসল হতে আরও ৪-৫ দিন সময় লাগবে। যদিও প্রক্রিয়ায় শুক্রবারও ‘ডকুমেন্টস টু বি রিভিউড’ সংখ্যাও বেড়েছে।

আরও পড়ুনঃ https://bengali.newscope.press/sir-documents-to-be-verified-under-court-supervision/

Author

আরো পড়ুন:  "গণতন্ত্র বাঁচান মাই লর্ড!" সুপ্রিম কোর্টে ভোট-সংশোধন নিয়ে মমতার আবেগঘন সওয়াল, কমিশনকে নোটিস
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments