back to top
Tuesday, September 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSIR: এসআইআর-এ গতি মসৃণ রাখার পথ খুঁজতে শনিবার প্রধান বিচারপতি-সিইও বৈঠক

SIR: এসআইআর-এ গতি মসৃণ রাখার পথ খুঁজতে শনিবার প্রধান বিচারপতি-সিইও বৈঠক

শনিবার রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ কুমার আগরওয়াল ও কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ার গতি মসৃণ রাখার পথ খোঁজা হবে ওই বৈঠকে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ‘জুডিশিয়াল অফিসার’দের নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ সুপারদের। শনিবারের বৈঠকে থাকবেন পল্চিমবঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে।

ঠিক হয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে ‘জুডিশিয়াল অফিসার’ নিয়োগ করতে হবে। তারপর তাঁরা সমস্ত নথি খতিয়ে দেখবেন। নথি যাচাইয়ের পর আগামী ২৮ ফেব্রুয়ারি বের করার চেষ্টা হবে এসআইআরের তালিকা। পরে প্রয়োজনে অতিরিক্ত তালিকা প্রকাশ করা যেতে পারে বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। মার্চের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানি। 

মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত নথি যাচাইয়ের জন্য ইআরও-দের আরও সময় দেওয়ার কথা বলেছিল। সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল এক সপ্তাহ। তবে রাজ্যের এবং নির্বাচন কমিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত।

আরও পড়ুনঃ https://bengali.newscope.press/high-level-meeting-at-ceo-office-to-review-sir-situation/

Author

আরো পড়ুন:  বিধানসভা উপনির্বাচনের আগে কমিশনে তৃণমূলের দুই শিবির, কার দখলে থাকবে দল ও প্রতীক
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments